শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মোংলার যুবদল নেতা মোঃরেজাউল কবির শুভর অর্থায়নে মাছমারা,নারিকেলতলা পুল মেরামত মোংলায় যমুনা ডিপোতে সাড়ে ১২ হাজার লিটার তেলের হিসাবে গরমিল,ডিপো ম্যানেজার বরখাস্ত মোংলা উপজেলা প্রশাসনের পক্ষথেকে ২৫ মার্চ গনহত্যা দিবসে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শরণখোলায় কিশোরী রিয়া মনির গলাকাটা লাশ উদ্ধার নোয়াখালী -৫ আসনের এমপি’র পিআরও হিসেবে সাংবাদিক মজনুকে নিয়োগ: সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় নোয়াখালী কোম্পানীগঞ্জের সিরাজপুরে পারিবারিক কলহে যুবকের আত্মহত্যা কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুর ইউনিয়নে বজ্রপাতে যুবকের মৃত্যু, আহত ২ কোম্পানীগঞ্জ মডেল হাই এন্ড কেজি স্কুল এক্স স্টুডেন্ট এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে জামায়াতে-ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিল সম্পন্ন

৫ই আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আনন্দ মিছিল করেছে মোংলা উপজেলা ও পৌর বিএনপি।

মোঃ নূর আলম (বাচ্চু),মোংলা প্রতিনিধি:
  • Update Time : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৭৬১ Time View

মোঃনূর আলম(বাচ্চু),মোংলা প্রতিনিধিঃ

দীর্ঘ ১৭ বছর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা গত বছরের আজকের এই দিনে আওয়ামী লীগের সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী ও ফ্যাসিস্ট সরকারের হাত থেকে বাংলাদেশের জনগণকে মুক্ত করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি নতুন স্বাধীনতা এদেশের মানুষকে উপহার দিয়েছে। বিএনপি’র অবদান মানুষ মনে রাখবে।

আমরা সব সময় জনগণের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি গণমানুষের দল, বিএনপি জনগণের কথা বলে।

মঙ্গলবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১১টায় মোংলা উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে শ্রমিক সংঘ চত্বরে ৫ই আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিজয় মিছিল শেষে এসব কথা বলেন বক্তারা।

বক্তারা আরো বলেন, জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে আমাদের শিক্ষার্থীরা ঝাঁপিয়ে পড়েছে, শিক্ষার্থীদের অবদান এ জাতী মনে রাখবে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি দিনমজুর, শ্রমিক, কৃষক, রিক্সা চালক সকল পেশার মানুষ অংশ নিয়েছিলেন জুলাই আগস্ট-গণঅভ্যুত্থানে। যারা স্বৈরাচার সরকারের নির্দেশে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করে বলেন, সেই শহীদদের স্মৃতি আমাদের ভোলার নয়,আমরা তাদের আজীবন স্মরণ করব।

এর আগে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে শ্রমিক সংঘ চত্বর থেকে একটি বিজয় র‍্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক গুলো প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। বিজয় মিছিলকে কেন্দ্র করে পুরো এলাকা জনসমুদ্রে পরিনত হয়।

এসময় বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম, যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আঃ মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, মোংলা পৌর বিএনপির সভাপতি মোঃ জুলফিকার আলী, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, বিএনপি নেত্রী শামীমা লাইজু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসির তালুকদার, গোলাম নুর জনি, বিএনপি নেতা বাবলু ভুইয়া, শাহজাহান ফকির, পৌর যুবদলের সদস্য সচিব এম এ কাশেম, যুবদল নেতা মো: আলাউদ্দিন, সুমন মল্লিক, মুহাম্মদ আল মামুন, কৃষক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম মানিক, মৎস্যজিবী দলের সাধারণ সম্পাদক অলিউর রহমান মুন্না, মোংলা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব সজিব মিয়া শান্ত, ছাত্রনেতা মাশরাফি, পৌর মহিলা দলের নেত্রী বেবী রহমান, দুলি সরদার, মনি, তাসলিমা তাসু সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102