শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মোংলা নদীতে ২৪ ঘন্টা ফেরি চলাচলের উদ্বোধন বেনাপোল সীমান্তে বিজিবির কঠোর অবস্থানে বিএসএফের পুশইন প্রচেষ্টা ব্যর্থ বিদ্যুৎ,জ্বালানি প্রতিমন্ত্রী রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে করেন বিদ্যুৎ,জ্বালানি প্রতিমন্ত্রী রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে করেন বেনাপোল চেকপোস্ট দিয়ে  ভারতে পাচার হওয়া ২০ নারী-শিশুকে  ফেরত যশোরের শার্শায় পুলিশের অভিযানে ৭ পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার মোংলায় আবাসিক হোটেলে নারী এনজিও কর্মীর গোসলের ভিডিও ধারণ, আটক ২ প্রথম বার মোংলা পোর্ট পৌরসভা নিজস্ব ভবন পেতে চলেছে মোংলা থানার নবাগত ওসির বিরুদ্ধে বিএনপি এবং মহিলা দলের বিক্ষোভ মোংলার যুবদল নেতা মোঃরেজাউল কবির শুভর অর্থায়নে মাছমারা,নারিকেলতলা পুল মেরামত

শরণখোলায় বিএনপির নেতার বিরুদ্ধে বিক্ষোভ ও ঝাড়ু–মিছিল

প্রতিদিন ডেস্ক:
  • Update Time : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ৪৪৮ Time View

বিশেষ প্রতিনিধি,(বাগেরহাট)

বাগেরহাটের শরণখোলা উপজেলা  শুক্রবার ৪ অক্টোবর সন্ধ্যায় বাগেরহাট জেলা বিএনপি’র সদস্য কাজী খায়রুজ্জামান শিপনের বিরুদ্ধে বিক্ষোভ ও ঝাড়ু– মিছিল করেছেন শরণখোলা উপজেলা বিএনপি’র একাংশ। সন্ধ্যায় উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বের হয়ে মিছিলটি রায়েন্দা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পাঁচ রাস্তা মোড়ে পথসভা করে।

উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মোঃ মতিয়ার রহমান খানের বিরুদ্ধে শুক্রবার বিকেলে বর্তমান উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ আনোয়ার হোসেন পন্চায়েত সংবাদ সম্মেলন করায় তার প্রতিবাদে ক্ষুব্ধ বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ঝাড়ু– হাতে বিক্ষোভ মিছিল ও পথসভা করেন।

পথসভায় বক্তব্য রাখেন, শরণখোলা উপজেলা যুব-দল নেতা আবুল হোসেন বয়াতী, বাগেরহাট জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক সোহাগ তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মাসুম হাওলাদার, মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, জেলা ছাত্রদলের সাবেক সদস্য সুমন আকন্দ প্রমুখ।

বক্তারা বলেন, শরণখোলা বিএনপিতে জনপ্রিয় নেতা মতিয়ার রহমান খানের বিকল্প কোন নেতা নেই। জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন নিজের স্বার্থ সিদ্ধির জন্য শরণখোলা মোড়েলগঞ্জ বিএনপিতে গ্রুপিং কোন্দল সৃষ্টি করে দলের অপূরণীয় ক্ষতি করে চলেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102