শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
মোংলা উপজেলার সকল কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জামাদি ৯ম পে-স্কেল গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে তিনদিনের অবস্থান ও বিক্ষোভ সংসদ নির্বাচনকে সামনে রেখে নৌবাহিনীর টহল চলমান থাকবে পশুর নদীর তীর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার মোংলা পৌর বিএনপির সভাপতির আয়োজনে বেগম জীয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অপহৃত এক নরীকে উদ্ধার এবং অপহরণকারী কে আটক করেছে কোস্টগার্ড ট্রেনের নিচে কাটা পড়ে নারীর মর্মান্তিক মৃত্যু পর্যটক অপহরণের মূল হোতাকে সুন্দরবন থেকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড রামপাল মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট দ্বিতীয়বারের মতো ইতিহাস সৃষ্টি করেছে বেগম জিয়ার মাগফেরাত কামনায় মোংলায় দোয়া ও মিলাদ মাহফিল

শরণখোলায় স্কুল ছাত্রী আত্মহত্যা

প্রতিদিন ডেস্ক:
  • Update Time : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৭৭ Time View

মোঃ হাসিবুর রহমান, বিশেষ প্রতিনিধি:

বাগেরহাটের শরনখোলায় জাকিয়া নামের(১০) এক চতুর্থ শ্রেণীর ছাত্রী আত্মহত্যা করেছে। ১১ সেপ্টেম্বর বিকালে উপজেলার সাউথখালী ইউনিয়নের দক্ষিন তাফালবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।ভুক্তভোগীর পরিবার ও থানা সূত্রে জানা যায়, উপজেলার সাউথখালী ইউনিয়নের দক্ষিন তাফালবাড়ী গ্রামের বাসিন্দা মোঃ জাকির হোসেন এর কণ্যা ও ৫১ নং দক্ষিন তাফালবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী জাকিয়া আক্তার তার নানী সাজেদা বেগমের সাথে বসবাস করে। তার বাবা-মা উভয়ই ভারতের ব্যাঙ্গালোরে থাকে। তার নানী সাজেদা বেগম জানায় দীর্ঘ দিন ধরে জাকিয়ার সাথে তার বাবা-মা যোগাযোগ করেন না এবং খোঁজ খবর নেন না। এছাড়া গতদিন তার স্কুলে একটি অনুষ্ঠানে কোরআন তিলাওয়াত করতে বলায় তা না করায় নানীর সাথে কথার কাটাকাটি হয়। উভয় ক্ষোভে জাকিয়া ঘরে আড়ার সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে বলে তার নানী জানিয়েছেন।

খবর পেয়ে শরণখোলা থানা পুলিশের অফিসার ইনচার্জ এএইচএম কামরুজ্জামান ঘটনা স্থল পরিদর্শণ করেন এবং মৃতদেহ উদ্ধার করে শরণখোলা থানায় নিয়ে আসে।এ ব্যাপারে শরণখোলা থানা পুলিশের অফিসার ইনচার্জ এএইচএম কামরুজ্জামান বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ে করা হয়েছে এবং মৃতদেহ ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102