বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বেনাপোল সীমান্তে বিজিবির কঠোর অবস্থানে বিএসএফের পুশইন প্রচেষ্টা ব্যর্থ বিদ্যুৎ,জ্বালানি প্রতিমন্ত্রী রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে করেন বিদ্যুৎ,জ্বালানি প্রতিমন্ত্রী রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে করেন বেনাপোল চেকপোস্ট দিয়ে  ভারতে পাচার হওয়া ২০ নারী-শিশুকে  ফেরত যশোরের শার্শায় পুলিশের অভিযানে ৭ পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার মোংলায় আবাসিক হোটেলে নারী এনজিও কর্মীর গোসলের ভিডিও ধারণ, আটক ২ প্রথম বার মোংলা পোর্ট পৌরসভা নিজস্ব ভবন পেতে চলেছে মোংলা থানার নবাগত ওসির বিরুদ্ধে বিএনপি এবং মহিলা দলের বিক্ষোভ মোংলার যুবদল নেতা মোঃরেজাউল কবির শুভর অর্থায়নে মাছমারা,নারিকেলতলা পুল মেরামত মোংলায় যমুনা ডিপোতে সাড়ে ১২ হাজার লিটার তেলের হিসাবে গরমিল,ডিপো ম্যানেজার বরখাস্ত

শরণখোলায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে পিজি খামারীদের এক্সপোজার ভিজিট ২০২৪ সম্পন্ন

বিশেষ প্রতিনিধি:-
  • Update Time : শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ৭০৪ Time View

শরণখোলা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর আয়োজনে প্রাণি সম্পদ অধিদপ্তরাধীন এলডিডিপি এর আওতায় ৪ টি পিজির ১৫০ জন খামারীদের এক্সপোজার ভিজিট ২০২৪  অনুষ্ঠিত।

মোরেলগঞ্জ উপজেলার আদর্শ ডেয়ারি ফার্মের বিভিন্ন জাতের গরু কিভাবে লালন পালন রক্ষণাবেক্ষণ চিকিৎসা প্রানি সম্প্রসারণ সহ কিভাবে কম খরচে গো খাদ্য ঘাস উৎপাদন করা যায় এই সম্পর্কে শরণখোলা উপজেলার পিজি খামারীদের চার গ্রুপে ভাগ করে প্রশিক্ষণ দেওয়া হয়। মোরেলগঞ্জ উপজেলার সবচেয়ে বড় ও সফল আদর্শ ডেয়ারি ফার্মের মালিক রতন কর্মকার পিজি খামারীদের বিভিন্ন ধরনের তথ্য ও দিক নির্দেশনা দেন।  তখন চার গ্রুপের পিজি খামারীরা মনোযোগ সহকারে তার কথা শুনেন। শরণখোলা উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ মোছাহেব আহমদ নাঈম তিনি খামারীদের আন্তরিকভাবে গরু লালন পালনের সবকিছু হাতে কলমে প্রশিক্ষণ দেন। প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা জামিউল হাসান তিনিও শরণখোলা উপজেলার চার গ্রুপের পিজি খামারীরা কিভাবে গরু লালন পালন সহ ঘাস উৎপাদন করবেন সে সম্পর্কে বর্ণনা করেন। শরণখোলা উপজেলা থেকে ১৫০ জন পিজি খামারিদের ২০ কি.মি পথ অতিক্রম করে মোরেলগঞ্জ উপজেলার সবচেয়ে বড় ও সফল আদর্শ ডেয়ারি ফার্ম ও ডেয়ারি ফার্মের মালিক রতন কর্মকারের দিকনির্দেশনা মূলক পরামর্শ কাজে লাগবে বলে ধন্যবাদ দেন শরণখোলা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের পিজি খামারী কবির খান সহ অন্যান্য খামারীরা।

আর উল্লেখ করেন এক্সপোজার ভিজিটের মাধ্যমে মোরেলগঞ্জে এই ডেইরি ফার্ম পরিদর্শন করে আমাদের অভিজ্ঞতা হয়েছে। আমরা এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে ডেইরি খামার করে দেশের আমিষের চাহিদা পূরণ সহ অর্থনৈতিক উন্নয়নে কাজে লাগাবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102