শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
মোংলায় শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার গাছের চারা বিতরণ আলহাজ্ব মোঃ জুলফিকার আলী সুন্দরবনকে বাচাতে,বাঘ রক্ষা করা একটি চ্যালেঞ্জ বাহিনীর প্রধানসহ ২৭ বনদস্যুর আত্মসমর্পণ ফাদে আটকা পরা বাঘিনী,০৬ মাস চিকিৎসা শেষে সুন্দরবনে অবমুক্ত করলেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম মোংলা নদীতে ২৪ ঘন্টা ফেরি চলাচলের উদ্বোধন বেনাপোল সীমান্তে বিজিবির কঠোর অবস্থানে বিএসএফের পুশইন প্রচেষ্টা ব্যর্থ বিদ্যুৎ,জ্বালানি প্রতিমন্ত্রী রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে করেন বিদ্যুৎ,জ্বালানি প্রতিমন্ত্রী রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে করেন বেনাপোল চেকপোস্ট দিয়ে  ভারতে পাচার হওয়া ২০ নারী-শিশুকে  ফেরত যশোরের শার্শায় পুলিশের অভিযানে ৭ পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার

শরণখোলায় বিয়ের দাবিতে বাবু হাওলাদারের বাড়িতে প্রেমিকা আদুরির অবস্থান

নিউজ ডেস্ক:
  • Update Time : বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ৪৪৫ Time View

মোঃ হাসিবুর রহমান,বিশেষ প্রতিনিধিঃ

শরণখোলা উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের ৫নং মধ্য খোন্তাকাটা ওয়ার্ডের মৃতঃ মাস্টার এনায়েত হাওলাদারের ছেলে মোঃ বাবু হাওলাদারের (৩৮) বাড়িতে একই গ্রামের ও প্রতিবেশী মোঃ জাকির সেফাইয়ের মেয়ে আদুরি আক্তার (২১) ৯জুলাই সন্ধ্যা ৭,৩০ মিনিটে বিয়ের দাবিতে তিন সন্তানের পিতা প্রেমিক মোঃ বাবু হাওলাদারের বাড়িতে অবস্থান করেন। বিয়ের দাবিতে তিন সন্তানের পিতা প্রেমিক মোঃ বাবু হাওলাদারের বাড়িতে অবস্থান করা আদুরি আক্তার জানান দীর্ঘদিন ধরে মোঃ বাবু হাওলাদারের সাথে প্রেমের সম্পর্ক থেকে শারীরিক সম্পর্ক হয়েছে। মোঃ বাবু হাওলাদার তাকে বিয়ে করে ঘর সংসার করবেন এই কথা বলে তার সাথে প্রেম করে দীর্ঘদিন ধরে শারীরিক সম্পর্ক করেন। আদুরি আক্তার আরও জানান তার প্রথম এক জায়গায় বিয়ে হয়েছিল। তিনি সেখানে ঘর সংসার করতে ছিলেন। কিন্তু মোঃ বাবু হাওলাদার তাকে বিয়ে করবেন বলে সেই ছেলের কাছ থেকে তাকে ডিভোর্স করান। ডিভোর্স করানোর পর দীর্ঘদিন সময় অতিবাহিত হলেও আদুরি আক্তার কে বিয়ে না করে শারীরিক সম্পর্ক চালিয়ে যান। এরপরে আদুরি আক্তার বাবু হাওলাদারকে বিয়ে করতে বললে তিনি অস্বীকৃতি জানান। আদুরি আক্তার ও মোঃ বাবু হাওলাদারের এই সম্পর্কের বিষয়টি আদুরি আক্তারের মা-বাবা সহ গ্রামবাসী জেনে যায়। সবাই জেনে যাওয়ার কারনে আদুরি আক্তার মোঃ বাবু হাওলাদারের বাড়িতে গিয়ে বিয়ের দাবি করেন। কিন্তু মোঃ বাবু হাওলাদার তাকে বিয়ে করতে আবারও অস্বীকৃতি করেন। আদুরি আক্তার দাবি করেন তাকে মোঃ বাবু হাওলাদার সহ তার আত্মীয়স্বজনরা মারধর করেন। বিয়ের দাবিতে মোঃ বাবু হাওলাদারের বাড়িতে আদুরি আক্তারের অবস্থানের একপর্যায়ে তিনি বিষ পান করতে চেষ্টা করেন। মোঃ বাবু হাওলাদারের স্ত্রীসহ দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। আদুরি আক্তারের বিষয়ে মোঃ বাবু হাওলাদের কাছে জানতে চাইলে তিনি বলেন মিথ্যা ও চক্রান্তমূলক আমাকে ফাঁসানোর জন্য এই জঘন্য কাজ করানো হচ্ছে। আদুরি আক্তারের বিয়ের দাবিতে মোঃ বাবু হাওলাদারের বাড়িতে অবস্থানের বিষয়টি শরণখোলা থানার অফিসার ইনচার্জ এ,ইচ,এম কামরুজ্জামান খান কে জানানো হলে তিনি দ্রুত শরণখোলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাধেশ্যাম সরকার ও সাব ইন্সপেক্টর মহিলা কনস্টেবল সহ রাত ১০ টায় ঘটনাস্থলে পাঠান। শরণখোলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাধেশ্যাম সরকারের কাছে জানতে চাইলে তিনি বলেন বিষয়টি তদন্ত চলছে। এই বিষয়ে তদন্তের আগে কোন কিছু বলা যাবে না। শরণখোলা থানা পুলিশ পরিবারের সদস্যদের সাথে নিয়ে আদুরি আক্তারকে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ২নং খোন্তাকাটা ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ তাইজুল সরদারের কাছে জানতে চাইলে তিনি বলেন বিষয়টি অসামাজিক কাজ সুষ্ঠু তদন্ত হোক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102