বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পূর্ণ সক্ষমতায় উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র মোংলায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান ও লিফলেট বিতরণ করেন বিএনপি সভাপতি,সবেক পৌর মেয়র জুলফিকার আলী মোংলায় শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার গাছের চারা বিতরণ আলহাজ্ব মোঃ জুলফিকার আলী সুন্দরবনকে বাচাতে,বাঘ রক্ষা করা একটি চ্যালেঞ্জ বাহিনীর প্রধানসহ ২৭ বনদস্যুর আত্মসমর্পণ ফাদে আটকা পরা বাঘিনী,০৬ মাস চিকিৎসা শেষে সুন্দরবনে অবমুক্ত করলেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম মোংলা নদীতে ২৪ ঘন্টা ফেরি চলাচলের উদ্বোধন বেনাপোল সীমান্তে বিজিবির কঠোর অবস্থানে বিএসএফের পুশইন প্রচেষ্টা ব্যর্থ বিদ্যুৎ,জ্বালানি প্রতিমন্ত্রী রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে করেন বিদ্যুৎ,জ্বালানি প্রতিমন্ত্রী রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে করেন

বাগেরহাটে ২৭ টাকা কেজি দরে ধান ও ৪০ টাকা কেজিতে চাল সংগ্রহ শুরু

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ নভেম্বর, ২০২১
  • ১১১৭ Time View

বাগেরহাট প্রতিনিধি:-

বাগেরহাটে আনুষ্ঠানিকভাবে সরকার নির্ধারিত মূল্যে আমন ধান সংগ্রহ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৮ নভেম্বর)দুপুরে বাগেরহাট জেলা খাদ্য গুদামে আনুষ্ঠানিকভাবে এই ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম। অভ্যন্তরীন আমন ধান-চাল সংগ্রহ কর্মসূচির আওতায় ৪০ টাকা কেজি দরে সিদ্দ চাল এবং ২৭ টাকা কেজি দরে ধান ক্রয় করা হবে।

এসময়, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ মোছাব্বেরুল ইসলাম,বাগেরহাট জেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল হাকিম, বাগেরহাট সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনোতোষ কুমার মজুমদার, মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইদুর রহমানসহ ধান বিক্রেতারা উপস্থিত ছিলেন।

অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম বলেন, বাগেরহাটে সরকারের জারি করা নিয়ম অনুযায়ী খাদ্য শস্য সংগ্রহ করা হবে। ধান সংগ্রহের ক্ষেত্রে কোন প্রকার অনিয়ম সহ্য করা হবে না। ধান সংগ্রহের ক্ষেত্রে কোন অনিয়মের অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে জানান এই কর্মকর্তা।
অভ্যন্তরীন আমন ধান ও চাল সংগ্রহ কর্মসূচির অধীনে ২০২১ সালে জেলায় ৩ হাজার ২৪৭ মে. টন ধান এবং ২ হাজার ৫৯৪ মে.টন চাল সংগ্রহ করা হবে। কৃষকরা কৃষি কার্ড দিয়ে সরকার নির্ধারিত দামে এই ধান ও চাল বিক্রি করতে পারবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102