মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
মাহিন্দ্র ও ভ্যানের সংঘর্ষ মোংলায় অন্তঃসত্তা ইপিজেড কর্মী নিহত নারী চায়ের দোকানী হত্যা রহস্য উন্মোচন,গ্রেফতার দুই চীনা ট্রাক নির্মাতা প্রতিষ্ঠানের আমন্ত্রণে জুলফিকার আলীর চীন সফর রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের উদ্দ্যোগে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ পূর্ণ সক্ষমতায় উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র মোংলায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান ও লিফলেট বিতরণ করেন বিএনপি সভাপতি,সবেক পৌর মেয়র জুলফিকার আলী মোংলায় শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার গাছের চারা বিতরণ আলহাজ্ব মোঃ জুলফিকার আলী সুন্দরবনকে বাচাতে,বাঘ রক্ষা করা একটি চ্যালেঞ্জ বাহিনীর প্রধানসহ ২৭ বনদস্যুর আত্মসমর্পণ

শরণখোলায় ১১ পিস ইয়াবা সহ এক যুবক আটক

প্রতিদিন ডেস্ক:
  • Update Time : বুধবার, ২৭ মার্চ, ২০২৪
  • ৩৯০ Time View

মোঃ হাসিবুর রহমান সরদার,বিশেষ প্রতিনিধিঃ

বাগেরহাটের শরণখোলা থানা পুলিশ অভিযান চালিয়ে ১১ পিস ইয়াবা সহ শফিকুল (২৫) নামের এক যুবককে আটক করেছে। ২৭ মার্চ বিকাল সাড়ে চারটার দিকে উপজেলার সাউথখালি ইউনিয়নের তাফালবাড়ী বাজার সংলগ্ন নতুন ব্রিজ এলাকা থেকে তাকে ইয়াবাসহ আটক করে।
শরণখোলা থানা পুলিশ সূত্রে জানা যায় তাফালবাড়ী বাজার থেকে ইয়াবা পাচার হচ্ছে এমন গোপন সংবাদে শরণখোলা থানা পুলিশের এসআই ফতেউর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল সাউথখালী ইউনিয়নের তাফালবাড়ী বাজার সংলগ্ন নতুন ব্রিজ এলাকায় অভিযান চালায়। এসময় সন্দেহ জনক ভাবে ঘোরাফেরা করছে এমন অভিযোগে উপজেলার দক্ষিন তাফালবাড়ী গ্রামের মৃত রশিদ হাওলাদারের পুত্র শফিকুল হাওলাদারকে আটক করে। পরে তার দেহ তল্লাশি চালিয়ে ১১ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
শরণখোলা থানা পুলিশের অফিসার ইনচার্জ এএইচএম কামরুজ্জামান খান বলেন, শফিকুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে বাগেরহাট কোর্ট হাজতে প্রেরণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102