বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সুন্দরবনকে বাচাতে,বাঘ রক্ষা করা একটি চ্যালেঞ্জ বাহিনীর প্রধানসহ ২৭ বনদস্যুর আত্মসমর্পণ ফাদে আটকা পরা বাঘিনী,০৬ মাস চিকিৎসা শেষে সুন্দরবনে অবমুক্ত করলেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম মোংলা নদীতে ২৪ ঘন্টা ফেরি চলাচলের উদ্বোধন বেনাপোল সীমান্তে বিজিবির কঠোর অবস্থানে বিএসএফের পুশইন প্রচেষ্টা ব্যর্থ বিদ্যুৎ,জ্বালানি প্রতিমন্ত্রী রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে করেন বিদ্যুৎ,জ্বালানি প্রতিমন্ত্রী রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে করেন বেনাপোল চেকপোস্ট দিয়ে  ভারতে পাচার হওয়া ২০ নারী-শিশুকে  ফেরত যশোরের শার্শায় পুলিশের অভিযানে ৭ পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার মোংলায় আবাসিক হোটেলে নারী এনজিও কর্মীর গোসলের ভিডিও ধারণ, আটক ২

শরণখোলায় পানি কমিটি গঠন

প্রতিদিন ডেস্ক:
  • Update Time : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ৭০৮ Time View

শরণখোলা প্রতিনিধিঃ

শরণখোলা উপজেলায় পানি কমিটি গঠন করা হয়েছে। উপকূলীয় শরণখোলা উপজেলায় সুপ্রিয় পানি, জলবদ্ধতা নিরসন, জলাশয়ে প্রকৃত মৎস্যজীবীদের অভিগম্যতা সৃষ্টির জন্য পানি কমিটি গঠন করা হয়। ফিশনেট প্রকল্পের আওতায় বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ এর বাস্তবায়নে ওশান গ্র্যান্টস প্রোগ্রাম এবং ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের আর্থিক সহযোগিতায় অগ্রদূত ক্লাবে ২২ জন বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিদের সমন্বয়ে পানি কমিটি গঠন করা হয়। গণতান্ত্রিক প্রক্রিয়া উপস্থিত সদস্যদের মতামতের উপর ভিত্তি করে সভাপতি হয়েছেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খাদেমুল ইসলাম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান খোকন সহ ২১ সদস্য বিশিষ্ট একটি কার্যনির্বাহী উপজেলা পানি কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি মোঃ সরোয়ার আলম সহ-সভাপতি মোসাম্মৎ শামসুন্নাহার যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ শাহিন আলম সাংগঠনিক সম্পাদক পারভিন আকন প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ শামীম হোসেন সুজন দপ্তর সম্পাদক মোঃ মনিরুজ্জামান কার্যনির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ জমাদ্দার মোঃ মহিউদ্দিন বাদল, জিয়া মজিদ, দুলাল ফরাজী, অধ্যাপক বুলবুল শেখ, আব্দুর রহমান, মোঃ লিটন, পারভেজ হোসেন, আশীষ ঋষি, শ্যামলী রানী, হাজেরা বেগম, ফরিদ খান, নাজনীন নাহার। কমিটি গঠন সভায় স্বাগত বক্তব্য ও প্রকল্প সম্পর্কে আলোচনা করেন উত্তরণের ফিসনেট প্রকল্পের এরিয়া ম্যানেজার মোছাঃ নাজনীন নাহার। পানি কমিটির প্রেক্ষাপট, লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন এ্যাডভোকেসি অফিসার মোঃ মিজানুর রহমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102