শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বাহিনীর প্রধানসহ ২৭ বনদস্যুর আত্মসমর্পণ ফাদে আটকা পরা বাঘিনী,০৬ মাস চিকিৎসা শেষে সুন্দরবনে অবমুক্ত করলেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম মোংলা নদীতে ২৪ ঘন্টা ফেরি চলাচলের উদ্বোধন বেনাপোল সীমান্তে বিজিবির কঠোর অবস্থানে বিএসএফের পুশইন প্রচেষ্টা ব্যর্থ বিদ্যুৎ,জ্বালানি প্রতিমন্ত্রী রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে করেন বিদ্যুৎ,জ্বালানি প্রতিমন্ত্রী রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে করেন বেনাপোল চেকপোস্ট দিয়ে  ভারতে পাচার হওয়া ২০ নারী-শিশুকে  ফেরত যশোরের শার্শায় পুলিশের অভিযানে ৭ পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার মোংলায় আবাসিক হোটেলে নারী এনজিও কর্মীর গোসলের ভিডিও ধারণ, আটক ২ প্রথম বার মোংলা পোর্ট পৌরসভা নিজস্ব ভবন পেতে চলেছে

যথাযোগ্য মর্যাদায় মোংলায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

নিউজ ডেস্ক:
  • Update Time : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ৫০১ Time View

মো:নূর আলম(বাচ্চু),মোংলা প্রতিনিধি:

মোংলায় স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধাভরে স্মরণ করেছে মোংলাবাসী।

শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ৮টায় উপজেলা প্রশাসক আফিয়া শারমিন পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর পৌরসভা কর্তৃপক্ষ, বীর মুক্তিযোদ্ধাগণ, মোংলা থানা পুলিশ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি জানান।

এসময় উপজেলা নির্বাহী অফিসার ও মোংলা পোর্ট পৌর প্রশাসক আফিয়া শারমিন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম মাসুদ রানা, মোংলা থানা অফিসার ইনচার্জ মোঃ আনিসুর রহমান, মোংলা পৌর কর্মচারী সংসদের সাধারণ সম্পাদক ও কালেক্টর অব ট্যাক্সেস মো. মোহসীন হোসেন, পৌর স্বাস্থ্য সহকারী মো. মাসুদ আলম ও বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধের চূড়ান্ত বিজয়ের প্রাক্কালে পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের সাথে রাজাকার, আল বদর, আল শামস বাহিনী বাংলাদেশের শিক্ষাবিদ, গবেষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, কবি ও সাহিত্যিকদের হত্যা করে। বাংলাদেশকে মেধাশূন্য করতে পরিকল্পিতভাবে এ হত্যাযজ্ঞ সংগঠিত হয়। এই দিনকে ‘শহীদ বুদ্ধিজীবী দিবস’ ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102