বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সুন্দরবনকে বাচাতে,বাঘ রক্ষা করা একটি চ্যালেঞ্জ বাহিনীর প্রধানসহ ২৭ বনদস্যুর আত্মসমর্পণ ফাদে আটকা পরা বাঘিনী,০৬ মাস চিকিৎসা শেষে সুন্দরবনে অবমুক্ত করলেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম মোংলা নদীতে ২৪ ঘন্টা ফেরি চলাচলের উদ্বোধন বেনাপোল সীমান্তে বিজিবির কঠোর অবস্থানে বিএসএফের পুশইন প্রচেষ্টা ব্যর্থ বিদ্যুৎ,জ্বালানি প্রতিমন্ত্রী রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে করেন বিদ্যুৎ,জ্বালানি প্রতিমন্ত্রী রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে করেন বেনাপোল চেকপোস্ট দিয়ে  ভারতে পাচার হওয়া ২০ নারী-শিশুকে  ফেরত যশোরের শার্শায় পুলিশের অভিযানে ৭ পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার মোংলায় আবাসিক হোটেলে নারী এনজিও কর্মীর গোসলের ভিডিও ধারণ, আটক ২

মোংলা বন্দরের  শ্রেষ্ঠ কার্গো হ্যান্ডলিংয়ের পুরস্কার  পেল জুলফিকার আলীর প্রতিষ্ঠান ‘

প্রতিদিন ডেস্ক:
  • Update Time : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ৫৮৩ Time View

মোঃ নূর আলম(বাচ্চু),মোংলা প্রতিনিধি 

মোংলা বন্দরের ৭৫ বছরের অগ্রযাত্রা ও আধুনিকায়নের সাফল্যের মধ্য দিয়ে এবার প্লাটিনাম জয়ন্তী উদযাপন করেছে দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর। বন্দর উন্নয়ন, সক্ষমতা বৃদ্ধি ও রাজস্ব অর্জনের এই ধারাবাহিক অগ্রগতির স্বীকৃতি হিসেবে অনুষ্ঠানে সম্মাননা পেয়েছে বন্দরের সেরা কার্গো হ্যান্ডলিং প্রতিষ্ঠান মেসার্স এম এ হাশেম অ্যান্ড সন্স। বন্দর চেয়ারম্যানের হাত থেকে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী জুলফিকার আলী ক্রেস্ট গ্রহণ করেন।

জাঁকজমকপূর্ণ আয়োজনে সোমবার সকালে উদযাপনের সূচনা হয় বন্দরে নোঙর করা সব জাহাজের একযোগে হুইসেল বাজানোর মধ্য দিয়ে। বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহীন রহমান বেলুন ও কবুতর উড়িয়ে উদ্বোধন করেন প্লাটিনাম জয়ন্তীর মূল পর্ব।

অনুষ্ঠানে রিয়ার অ্যাডমিরাল শাহীন রহমান জানান, চলতি বছরে মোংলা বন্দরে কার্গো হ্যান্ডলিং বেড়ে দাঁড়িয়েছে এক কোটি ৪ লাখ টনে—যা লক্ষ্যমাত্রার তুলনায় বেশি। কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে ২১ হাজার টিইইউ। রাজস্ব আয় ৩৪৩ কোটি টাকা ছাড়িয়ে গেছে এবং নিট মুনাফায় প্রবৃদ্ধি অর্জন হয়েছে ২০০ শতাংশের উপরে। আধুনিক যন্ত্রপাতি সংযোজন ও নিয়মিত ড্রেজিংয়ের ফলে বর্তমানে একসঙ্গে পাঁচটি জাহাজ পরিচালনা করা সম্ভব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102