শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
মাহিন্দ্র ও ভ্যানের সংঘর্ষ মোংলায় অন্তঃসত্তা ইপিজেড কর্মী নিহত নারী চায়ের দোকানী হত্যা রহস্য উন্মোচন,গ্রেফতার দুই চীনা ট্রাক নির্মাতা প্রতিষ্ঠানের আমন্ত্রণে জুলফিকার আলীর চীন সফর রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের উদ্দ্যোগে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ পূর্ণ সক্ষমতায় উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র মোংলায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান ও লিফলেট বিতরণ করেন বিএনপি সভাপতি,সবেক পৌর মেয়র জুলফিকার আলী মোংলায় শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার গাছের চারা বিতরণ আলহাজ্ব মোঃ জুলফিকার আলী সুন্দরবনকে বাচাতে,বাঘ রক্ষা করা একটি চ্যালেঞ্জ বাহিনীর প্রধানসহ ২৭ বনদস্যুর আত্মসমর্পণ

মোংলা পোর্ট পৌরসভার অসাধু কর্মকর্তা কর্মচারী দের অপসারনের দ্বাবিতে বিক্ষোভ মিছিল

প্রতিদিন ডেস্ক:
  • Update Time : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ৭২৬ Time View

মোংলা প্রতিনিধি:

মোংলা পৌর সভার ডিজিটাল বিল বোর্ডে শেখ হাসিনা ও তার উন্নয়ন নিয়ে প্রামাণ্য চিত্র প্রচার করায় শনিবার থেকে মোংলা শহর উত্তাল হয়ে উঠেছে। শহরে টান টান উত্তেজনা বিরাজ করছেন।

শনিবার সন্ধ্যায় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মিছিল  শেষে এক পথসভায় বক্তারা বলেন ‘শুক্রবার সন্ধ্যায় শহরের মামার ঘাট এলাকার পৌরসভা থেকে নিয়ন্ত্রিত একটি  বিলবোর্ডে শেখ হাসিনা ও তার উন্নয়ন নিয়ে একটি প্রামাণ্য চিত্র  প্রচার করা হয়। ঘন্টাব্যাপী চলে এ অনুষ্ঠান। বিষয়টি তাৎক্ষণিক প্রত্যক্ষদর্শীরা প্রতিবাদ জানালেও কর্ণপাত করেনি  পৌর কর্তৃপক্ষ।

সমাবেশে মোংলা পৌর বিএনপি’র যুগ্ন আহবায় মোকছেদুল আলম গামা বলেন ” ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসর পৌর সচিব অমল কৃষ্ণ সাহা ও নব্য যোগদান করী  আওয়ামী লীগের দুর্নীতিবাজ পৌর হিসাব রক্ষণ কর্মকর্তা সরদার আব্দুল হান্নান শহরে উত্তেজনা তৈরি করে সরকারকে বেকায়দায় ফেলতে পরিকল্পিত দাঙ্গা সৃষ্টির জন্য এ কাজ করেছে।  এর দায়ভার তাদের নিতে হবে। আমরা তাদের পদত্যাগের দাবি জানাই। অন্যথায় তাদেরকে সাধারণ মানুষ  নিয়ে পদত্যাগে  বাধ্য করানো হবে।

গামা আরও বলেন ” দুর্নীতিবাজ খ্যাতো  সরদার আব্দুল হান্নান যোগ দানের পর থেকে পৌরসভায় নতুন নতুন বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। আ’লীগের এই দুই দোসরের পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন বিএনপির এ সিনিয়র নেতা। মিছিলে মোংলার সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্ত  অংশগ্রহণ করেন।
তবে পৌর সচিব অমল কৃষ্ণ সাহা ও হিসাব রক্ষণ কর্মকর্তা সরদার আব্দুল হান্নান তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102