মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
মাহিন্দ্র ও ভ্যানের সংঘর্ষ মোংলায় অন্তঃসত্তা ইপিজেড কর্মী নিহত নারী চায়ের দোকানী হত্যা রহস্য উন্মোচন,গ্রেফতার দুই চীনা ট্রাক নির্মাতা প্রতিষ্ঠানের আমন্ত্রণে জুলফিকার আলীর চীন সফর রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের উদ্দ্যোগে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ পূর্ণ সক্ষমতায় উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র মোংলায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান ও লিফলেট বিতরণ করেন বিএনপি সভাপতি,সবেক পৌর মেয়র জুলফিকার আলী মোংলায় শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার গাছের চারা বিতরণ আলহাজ্ব মোঃ জুলফিকার আলী সুন্দরবনকে বাচাতে,বাঘ রক্ষা করা একটি চ্যালেঞ্জ বাহিনীর প্রধানসহ ২৭ বনদস্যুর আত্মসমর্পণ

মোংলা ইপিজেড এ ছাটাইয়ের প্রতিবাদে শ্রমিক-পুলিশ সংঘর্ষ

নিউজ ডেস্ক:
  • Update Time : সোমবার, ২৫ মার্চ, ২০২৪
  • ৭১৩ Time View

মোঃ নূর আলম(বাচ্চু),মোংলা প্রতিনিধি:

মোংলা ইপিজেডে ছাটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ও ভাংচুর করেছে শ্রমিকরা। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকদের সাথে বেপজা সিকিউরিটি ও পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে। এতে বেশ কয়েকজন শ্রমিক, পুলিশসহ সাংবাদিক আহত হন।

সোমবার (২৫ মার্চ) ছাটাইয়ের প্রতিবাদে বিক্ষুব্ধ শ্রমিকরা সকাল থেকে মোংলা ইপিজেড মূলফটকের সামনে বিক্ষোভ করতে থাকে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের শান্ত করার চেষ্টা করলে বিক্ষুব্ধ শ্রমিকদের সাথে বেপজা সিকিউরিটি ও পুলিশের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে।

এক পর্যায়ে শ্রমিকরা পুলিশকে লক্ষ করে ইটপাটকেল নিক্ষেপ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় বেশ কয়েকজন শ্রমিক ও পুলিশ আহত হন। বর্তমানে পরিস্থিতি থমথমে অবস্থায় রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102