শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
মোংলার যুবদল নেতা মোঃরেজাউল কবির শুভর অর্থায়নে মাছমারা,নারিকেলতলা পুল মেরামত মোংলায় যমুনা ডিপোতে সাড়ে ১২ হাজার লিটার তেলের হিসাবে গরমিল,ডিপো ম্যানেজার বরখাস্ত মোংলা উপজেলা প্রশাসনের পক্ষথেকে ২৫ মার্চ গনহত্যা দিবসে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শরণখোলায় কিশোরী রিয়া মনির গলাকাটা লাশ উদ্ধার নোয়াখালী -৫ আসনের এমপি’র পিআরও হিসেবে সাংবাদিক মজনুকে নিয়োগ: সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় নোয়াখালী কোম্পানীগঞ্জের সিরাজপুরে পারিবারিক কলহে যুবকের আত্মহত্যা কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুর ইউনিয়নে বজ্রপাতে যুবকের মৃত্যু, আহত ২ কোম্পানীগঞ্জ মডেল হাই এন্ড কেজি স্কুল এক্স স্টুডেন্ট এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে জামায়াতে-ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিল সম্পন্ন

মোংলায় একুশে টিভির বর্ষপূর্তি উদযাপন

প্রতিদিন ডেস্ক:
  • Update Time : শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩
  • ৫৬৭ Time View

মোঃনূর আলম(বাচ্চু)মোংলা প্রতিনিধি:

উৎসবমুখর পরিবেশে মোংলায় জনপ্রিয় টেলিভিশন একুশে টিভির বর্ষপূর্তি উদযাপন হয়েছে। ২৩ বছর শেষ করে ২৪ বছরে পদার্পণ উপলক্ষ্যে শুক্রবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় মোংলা প্রেস ক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রেস ক্লাবের সভাপতি মনিরুল হায়দার ইকবালের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন একুশে টিভির মোংলা প্রতিনিধি আবুল হাসান। এরপরে একুশে টিভির সাহসী পথ চলা ও নিরপেক্ষতা বজায় রাখায় কর্তৃপক্ষকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন পৌর আ’ লীগের সভাপতি ও মোংলা পোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দীপংকর দাশ, ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ হাবিবুর রহমান, উপজেলা আ’ লীগের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, সাবেক সভাপতি এইচ এম দুলাল, আহসান হাবিব হাসান, সাবেক সাধারণ সম্পাদক হাসান গাজী, এনটিভির স্টাফ করেসপন্ডটেন্ট ও জাগো নিউজের আবু হোসাইন সুমন, এটিএন নিউজের নিজাম উদ্দিন, সময় টিভির হাসান মাহমুদ, পূর্বাঞ্চলের মোঃ নুর আলম শেখ, আর টিভির সোহাগ মোল্লা, একাত্তর টিভির এনামুল হক, ইন্ডিপেন্ডেন্ট টিভির জাহিদুল ইসলাম, গ্রামের কাগজের এম এম ফিরোজ ও সাংবাদিক ওমর ফারুক, মাছুম খাঁন, বি এম ওয়াসিম আরমান, হাসিব সরদার, আলী আজীম ও মোংলা সরকারি কলেজের প্রভাষক সাহারা বেগম এবং বাংলাদেশে ভ্রমনে আসা কানাডিয়ান নাগরিক গবেষক আনুক।

বক্তারা এসময় বলেন, একুশ মানে মুক্ত চিন্তার খোলা জানালা। দেশ স্বাধীনের পর দেশের সর্ব প্রথম বেসরকারি টেলিভিশন হচ্ছে একুশে টিভি। নিরপেক্ষ, সাহসী ও আলোচিত সব সংবাদ প্রচার করে সবার কাছে আস্থার জায়গা করে নেয় একুশে টিভি। পরে প্রতিষ্ঠার ২৪ বছর পদার্পণে একুশে টিভির সমৃদ্ধি ও উত্তরোত্তর মঙ্গল কামনা করে কেক কাটেন অতিথিরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102