শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মোংলার যুবদল নেতা মোঃরেজাউল কবির শুভর অর্থায়নে মাছমারা,নারিকেলতলা পুল মেরামত মোংলায় যমুনা ডিপোতে সাড়ে ১২ হাজার লিটার তেলের হিসাবে গরমিল,ডিপো ম্যানেজার বরখাস্ত মোংলা উপজেলা প্রশাসনের পক্ষথেকে ২৫ মার্চ গনহত্যা দিবসে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শরণখোলায় কিশোরী রিয়া মনির গলাকাটা লাশ উদ্ধার নোয়াখালী -৫ আসনের এমপি’র পিআরও হিসেবে সাংবাদিক মজনুকে নিয়োগ: সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় নোয়াখালী কোম্পানীগঞ্জের সিরাজপুরে পারিবারিক কলহে যুবকের আত্মহত্যা কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুর ইউনিয়নে বজ্রপাতে যুবকের মৃত্যু, আহত ২ কোম্পানীগঞ্জ মডেল হাই এন্ড কেজি স্কুল এক্স স্টুডেন্ট এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে জামায়াতে-ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিল সম্পন্ন

মোংলায় আওয়ামীলীগ বিএনপি সংঘর্ষ,আহত ৮

নিউজ ডেস্ক:
  • Update Time : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৬০ Time View

মো: নূর আলম(বাচ্চু),মোংলা প্রতিনিধি:

মোংলায় আওয়ামীলীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে হামলা পাল্টা হামলায় উভয়পক্ষের কমপক্ষে আট জন আহত হয়েছেন। সোমবার (৩ ফেব্রুয়ারি) রাত ৯টায় পৌর শহরের মিয়াপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

ঘটনাস্থলে পুলিশ ও নৌ বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন মোংলা থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন। তিনি বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কারও কোনও অভিযোগ পাওয়া যায়নি।

হামলায় বিএনপির আহতরা হলেন- জসিম, মাহাবুব, লিটন, দিলরুবা। আওয়ামী লীগের শহিদুল মোল্লা, নাঈম মোল্লা, সাদ্দাম মোল্লা ও পারভীন আহত হয়েছেন।
আহতদের মধ্যে বিএনপির চার জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আর আওয়ামী লীগের আহতরা বাড়িতে রয়েছেন। তারা (আওয়ামী লীগ) ভয়ে হাসপাতালে যেতে পারছেন না বলে দাবি করেছেন।

আহত বিএনপির নেতাকর্মীদের দাবি, আওয়ামী লীগের নেতা শহীদুলের বাড়িতে গোপন মিটিং হচ্ছিল, সেখানে গেলে তারা আমাদের ওপর হামলা করেন।

আওয়ামী লীগের আহতদের দাবি, বিএনপির লোকজন আমাদের ওপর অতর্কিত হামলা চালান।

মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মেহেদী হাসান বলেন, আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তাদের মধ্যে গুরুতর কোনও রোগী নেই

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102