শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মোংলার যুবদল নেতা মোঃরেজাউল কবির শুভর অর্থায়নে মাছমারা,নারিকেলতলা পুল মেরামত মোংলায় যমুনা ডিপোতে সাড়ে ১২ হাজার লিটার তেলের হিসাবে গরমিল,ডিপো ম্যানেজার বরখাস্ত মোংলা উপজেলা প্রশাসনের পক্ষথেকে ২৫ মার্চ গনহত্যা দিবসে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শরণখোলায় কিশোরী রিয়া মনির গলাকাটা লাশ উদ্ধার নোয়াখালী -৫ আসনের এমপি’র পিআরও হিসেবে সাংবাদিক মজনুকে নিয়োগ: সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় নোয়াখালী কোম্পানীগঞ্জের সিরাজপুরে পারিবারিক কলহে যুবকের আত্মহত্যা কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুর ইউনিয়নে বজ্রপাতে যুবকের মৃত্যু, আহত ২ কোম্পানীগঞ্জ মডেল হাই এন্ড কেজি স্কুল এক্স স্টুডেন্ট এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে জামায়াতে-ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিল সম্পন্ন

বেনাপোলে রেখা ফাউন্ডেশনের উদ্যোগে দুই শতাধিক অসহায় মানুষের মাঝে কম্বল বিতারণ!

নিউজ ডেস্ক:
  • Update Time : শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১
  • ১০০৯ Time View

যশোরের বেনাপোলে মায়ের নামে গড়ে উঠা রেখা ফাউন্ডেশনের পক্ষ থেকে “মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য” এই পতিপাদ্যকে সামনে নিয়ে শীতে কাতর অসহায় দুই শতাধিক মানুষের মাঝে কম্বল বিতারণ করেছে সংগঠনটি।

শুক্রবার সকাল ১০ টার সময় এর দিকে, বেনাপোল দূর্গাপুর গ্রামের নিজ বাসভবন থেকে এ কম্বল বিতরণ শুরু করেন, রেখা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আশরাফুল আলম উজ্জ্বল।

রেখা ফাউন্ডেশনের প্রতিষ্ঠিাতা ও পরিচালক মোঃ আশরাফুল আলম উজ্জ্বল নিজ উদ্যোগে অত্র এলাকার সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে থাকার লক্ষ্য নিয়ে ২০১৬ সালে মরহুমা মায়ের নামে এই “রেখা ফাউন্ডেশন” নামের মানব সেবা ফাউন্ডেশনটি গড়ে তোলেন।

রেখা ফাউন্ডেশনের প্রতিষ্ঠিাতা ও পরিচালক মোঃ আশরাফুল আলম উজ্জ্বল বলেন, চলমান করোনা সংকট ও সমাজের সুবিধাবঞ্চিত শীতার্থ অসহায় মানুষের কথা ভেবেই প্রতি বছরের ন্যায় এই কম্বল বিতারণ।

এসময় তিনি আরও বলেন, রেখা ফাউন্ডেশনের উদ্যোগে এই শীত উপহার, শীতার্থ মানুষের কিছুটা হলেও উপকারে আসেবে, আর এতেই আমি খুঁশি। আমি জানি সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফুটানোর আনন্দ কতখানি। তাই যতোদিন বেঁচে আছি ততদিন এ ধরণের সামাজিক কাজে এগিয়ে আসবো বলেও তিনি জানান।

এসময় তিনি অশ্রু ঝরা নয়নে বলেন, আমার গর্ভধারিণী মা গত ৫ বছর আগে ইন্তেকাল করেছেন। তাই মায়ের নামে এই ফাউন্ডেশন গড়ে এ ধরণের সেবামূলক কাজ করে যাচ্ছি। এছাড়াও আমাদের আগামীতেও এধরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান। এছাড়াও সমাজের সকল শ্রেণি পেশার মানুষের কাছে মায়ের জন্য দোয়া চেয়েছেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102