শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মোংলার যুবদল নেতা মোঃরেজাউল কবির শুভর অর্থায়নে মাছমারা,নারিকেলতলা পুল মেরামত মোংলায় যমুনা ডিপোতে সাড়ে ১২ হাজার লিটার তেলের হিসাবে গরমিল,ডিপো ম্যানেজার বরখাস্ত মোংলা উপজেলা প্রশাসনের পক্ষথেকে ২৫ মার্চ গনহত্যা দিবসে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শরণখোলায় কিশোরী রিয়া মনির গলাকাটা লাশ উদ্ধার নোয়াখালী -৫ আসনের এমপি’র পিআরও হিসেবে সাংবাদিক মজনুকে নিয়োগ: সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় নোয়াখালী কোম্পানীগঞ্জের সিরাজপুরে পারিবারিক কলহে যুবকের আত্মহত্যা কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুর ইউনিয়নে বজ্রপাতে যুবকের মৃত্যু, আহত ২ কোম্পানীগঞ্জ মডেল হাই এন্ড কেজি স্কুল এক্স স্টুডেন্ট এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে জামায়াতে-ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিল সম্পন্ন

বাগেরহাটে ১২০ টাকায় ঘুষ ও তদবির ছাড়াই পুলিশে চাকরি পেলেন ২০ তরুণ-তরুণী

মোঃ হাসিবুর রহমান সরদার,বিশেষ প্রতিনিধি :
  • Update Time : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ৭৩৮ Time View

মাত্র ১২০ টাকা আবেদন ফি দিয়ে ঘুষ ও তদবির ছাড়াই বাগেরহাটে পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে চাকরি পেয়েছেন ২০ জন তরুণ-তরুণী।সকল ধাপ শেষে বৃহস্পতিবার গভীর রাতে বাগেরহাট নতুন পুলিশ লাইন্স মাঠে চূড়ান্তভাবে নির্বাচিতদের নাম ঘোষণা করেন পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ। এ সময় সদ্য নিয়োগপ্রাপ্ত তরুণ-তরুণী ও তাদের অভিভাবকরা আবেগাপ্লুত হয়ে পড়েন এবং ঘুষ ছাড়াই চাকরি পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিয়োগপ্রাপ্ত মোসা. তুলি বলেন, “আমি দরিদ্র পরিবারের সন্তান। ছোটবেলা থেকেই কেটেছে অভাব-অনটনে। বাবা পরের বাড়িতে কাজ করেন। দুই বোনের মধ্যে আমি বড়। পরিবার সব সময় আমাকে সাহস দিয়েছে। তাদের অনুপ্রেরণা আর নিজের চেষ্টায় আজ আমি পুলিশে চাকরি পেলাম।”চূড়ান্ত ফলাফলে নিজের নাম শুনে কেঁদে ফেলেন মোহাম্মদ তরিকুল ইসলাম নামে এক তরুণ।তিনি বলেন, “বিশ্বাসই করতে পারছি না—ঘুষ ছাড়াই আমার চাকরি হলো!”

পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ বলেন, “নিয়োগ প্রক্রিয়ায় আমরা শতভাগ স্বচ্ছতা বজায় রেখেছি। কোনো ধরণের তদবির, ঘুষ বা সুপারিশ এখানে স্থান পায়নি। আমরা চাই, যোগ্য, সৎ ও মেধাবীরাই পুলিশের সদস্য হোক। আজকের ফলাফল তারই প্রমাণ।”
পরীক্ষার পরিসংখ্যান

এবারের পুলিশ নিয়োগ পরীক্ষায় বাগেরহাটে ৯৯২ জন প্রার্থী অংশগ্রহণ করেন। শারীরিক পরীক্ষা ও বিভিন্ন যাচাই-বাছাই শেষে লিখিত পরীক্ষায় অংশ নেন ২৩৪ জন। এর মধ্যে ২৬ জন মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হন।চূড়ান্তভাবে নিয়োগ পেয়েছেন ১৮ জন তরুণ ও ২ জন তরুণী। এছাড়া অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে আরও ৪ জন প্রার্থীকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102