বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
মোংলা থানার নবাগত ওসির বিরুদ্ধে বিএনপি এবং মহিলা দলের বিক্ষোভ মোংলার যুবদল নেতা মোঃরেজাউল কবির শুভর অর্থায়নে মাছমারা,নারিকেলতলা পুল মেরামত মোংলায় যমুনা ডিপোতে সাড়ে ১২ হাজার লিটার তেলের হিসাবে গরমিল,ডিপো ম্যানেজার বরখাস্ত মোংলা উপজেলা প্রশাসনের পক্ষথেকে ২৫ মার্চ গনহত্যা দিবসে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শরণখোলায় কিশোরী রিয়া মনির গলাকাটা লাশ উদ্ধার নোয়াখালী -৫ আসনের এমপি’র পিআরও হিসেবে সাংবাদিক মজনুকে নিয়োগ: সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় নোয়াখালী কোম্পানীগঞ্জের সিরাজপুরে পারিবারিক কলহে যুবকের আত্মহত্যা কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুর ইউনিয়নে বজ্রপাতে যুবকের মৃত্যু, আহত ২ কোম্পানীগঞ্জ মডেল হাই এন্ড কেজি স্কুল এক্স স্টুডেন্ট এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বঙ্গোপসাগর থেকে ভারতীয় ফিসিং ট্রলারসহ ১৪ জেলে আটক করেছে কোস্টগার্ড

প্রতিদিন ডেস্ক:
  • Update Time : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ৭৭৩ Time View

মোঃনূর আলম(বাচ্চু),মোংলা প্রতিনিধিঃ

বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের দায়ে একটি ভারতীয় ফিসিং ট্রলারসহ ১৪ জেলেকে আটক করেছে নৌবাহিনী। মোংলা বন্দরের অদূরে ফেয়ারওয়ে বয়া সংলগ্ন গভীর সাগর থেকে শনিবার (২ আগষ্ট) রাতে এ ট্রলাসহ জেলদের আটক করে নৌবাহিনীর যুদ্ধ জাহাজ বানৌজা বিষখালী।

সমুদ্র থেকে আটক এফ,বি পারমিতা নামক ওই ট্রলারটি নিয়ে নৌবাহিনীর একটি জাহাজ রবিবার (৩ আগষ্ট) বিকেল ৪টায় মোংলার দিগরাজে নৌ ঘাঁটিতে নিয়ে এসেছে।

ভারতীয় ট্রলারটিতে থাকা ইলিশসহ বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ নিলামে বিক্রি করা হবে। এছাড়া ওই ট্রলারসহ জেলেদেরকে মোংলা থানা পুলিশে হস্তান্তর করা হবে। আর এ সকল জেলেদের বাড়ী ভারতের কলকাতার দক্ষিণচব্বিশ পরগোনা জেলায়। এসব তথ্য নিশ্চিত করেছেন মোংলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম।

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনিসুর রহমান বলেন, সমুদ্রসীমা লঙ্গন আইন করে বেআইনিভাবে এদেশের জলসীমায় মাছ শিকারের দায়ে আটক ভারতীয় জেলেদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হবে। এরপর সোমবার সকালে এসকল জেলেদেরকে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

উল্লেখ্য, এর আগে গত ১৪ জুলাই একই এলাকা থেকে এফ,বি ঝড় ও এফ,বি মঙ্গল চন্ডি নামক দুইটি ভারতীয় ট্রলারসহ ৩৪ জেলেকে আটক করেছিল নৌবাহিনী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102