সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
মাহিন্দ্র ও ভ্যানের সংঘর্ষ মোংলায় অন্তঃসত্তা ইপিজেড কর্মী নিহত নারী চায়ের দোকানী হত্যা রহস্য উন্মোচন,গ্রেফতার দুই চীনা ট্রাক নির্মাতা প্রতিষ্ঠানের আমন্ত্রণে জুলফিকার আলীর চীন সফর রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের উদ্দ্যোগে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ পূর্ণ সক্ষমতায় উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র মোংলায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান ও লিফলেট বিতরণ করেন বিএনপি সভাপতি,সবেক পৌর মেয়র জুলফিকার আলী মোংলায় শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার গাছের চারা বিতরণ আলহাজ্ব মোঃ জুলফিকার আলী সুন্দরবনকে বাচাতে,বাঘ রক্ষা করা একটি চ্যালেঞ্জ বাহিনীর প্রধানসহ ২৭ বনদস্যুর আত্মসমর্পণ

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে উপজেলা ও পৌর আওয়ামীলীগের সংবাদ সম্মেলনে

নিউজ ডেস্ক:
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ৬৬৩ Time View

মোঃ নূর আলম(বাচ্চু),মোংলা (বাগেরহাট):

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করতে বিএনপি-জামায়াত ১৯ বার হামলা করেছে। কিন্তু মহান আল্লাহর অশেষ রহমতে তিনি বার বার হামলা থেকে বেঁচে গেছেন। বিএনপি জন্মলগ্ন থেকেই সন্ত্রাসী দল। হত্যা ও ক্যুর সঙ্গে জড়িত। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে হত্যার হুমকির মধ্য দিয়ে আবারও সে মুখোশ উন্মোচিত হয়েছে।

বিএনপি সবসময় হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতিতে বিশ্বাস করে। বাংলাদেশের জনগণের প্রতি তাদের নূন্যতম আস্থা নেই। বিএনপি হত্যা ও ষড়যন্ত্রের মাধ্যমে পিছনের দরজা দিয়ে বিদেশি দূতাবাসের পা চেটে ক্ষমতায় আসার দিবাস্বপ্ন দেখছে।

বৃহস্পতিবার (২৫ মে) সকাল ১১টায় মোংলা প্রেস ক্লাবে ক্ষমার অযোগ্য এই অপরাধের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মোংলা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে মোংলা উপজেলা ও পৌর আ’লীগ।

আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি হত্যার রাজনীতিতে নেমেছে বলে মন্তব্য করে বক্তারা বলেন, তারা (বিএনপি) হত্যার রাজনীতি করে। জিয়াউর রহমান আওয়ামী লীগের ২২ হাজার নেতাকর্মী হত্যা করেছিলেন। খালেদা জিয়াও হত্যার রাজনীতি করেছেন। শুধু ২১ আগস্ট নয়, বিএনপির পরিচালনায় আমাদের আরও অনেক কর্মসূচিতে হামলা চালানো হয়েছিল।

সংবাদ সম্মেলনে বক্তারা আরো বলেন, আইন অনুযায়ী দেশের যে কোন নাগরিককে হত্যা প্রচেষ্টা বা হত্যার হুমকি দেওয়া জঘন্য অপরাধ। জননেত্রী শেখ হাসিনার কল্যাণে যখন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে ঠিক তখনই একাত্তরের পরাজিত শক্তি বিএনপি-জামাত চক্রান্তে মেতে উঠেছে। তারা দেখেছে নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনাকে হারানো সম্ভব নয়। তারা একাধিকবার বঙ্গবন্ধুও কন্যাকে হত্যার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। বিএনপি-জামাত যদি কোনভাবে কোন বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তবে তাদের শক্তভাবে প্রতিহত করা হবে।

এসময় উপজেলা আ’লীগের সভাপতি সুনিল কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন, পৌর আ’লীগের সভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান, সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, পৌর যুবলীগের সভাপতি ও পৌর ১নং ওয়ার্ড কাউন্সিলর কবির হোসেন, সাধারণ সম্পাদক শেখ আল মামুনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ১৯ মে রাজশাহীর পুঠিয়ায় এক জনসভায় জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ বলেন, আর ২৭ দফা ১০ দফা নাই। এক দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে এবং শেখ হাসিনাকে পদত্যাগ করতে যা যা করার দরকার আমরা তা করব।

বক্তারা এ ধরণের ঘৃণিত রাজনীতির অবসান চায় এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য ও হত্যার হুমকি দাতা বিএনপির ওই নেতা ও তার সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন সংগঠনটির নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102