বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বেনাপোল সীমান্তে বিজিবির কঠোর অবস্থানে বিএসএফের পুশইন প্রচেষ্টা ব্যর্থ বিদ্যুৎ,জ্বালানি প্রতিমন্ত্রী রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে করেন বিদ্যুৎ,জ্বালানি প্রতিমন্ত্রী রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে করেন বেনাপোল চেকপোস্ট দিয়ে  ভারতে পাচার হওয়া ২০ নারী-শিশুকে  ফেরত যশোরের শার্শায় পুলিশের অভিযানে ৭ পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার মোংলায় আবাসিক হোটেলে নারী এনজিও কর্মীর গোসলের ভিডিও ধারণ, আটক ২ প্রথম বার মোংলা পোর্ট পৌরসভা নিজস্ব ভবন পেতে চলেছে মোংলা থানার নবাগত ওসির বিরুদ্ধে বিএনপি এবং মহিলা দলের বিক্ষোভ মোংলার যুবদল নেতা মোঃরেজাউল কবির শুভর অর্থায়নে মাছমারা,নারিকেলতলা পুল মেরামত মোংলায় যমুনা ডিপোতে সাড়ে ১২ হাজার লিটার তেলের হিসাবে গরমিল,ডিপো ম্যানেজার বরখাস্ত

পুলিশের অভিযানে মোংলায় ৮৮৬ পিচ ইয়াবা সহ আটক এক

প্রতিদিন ডেস্ক:
  • Update Time : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ৮১৪ Time View

মোঃ নূর আলম(বাচ্চু),মোংলা প্রতিনিধি:

মোংলায় থানা পুলিশের অভিযানে এই সর্ব প্রথম বৃহৎ ইয়াবার চালান সহ এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে ৮৮৬ পিচ মরণ নেশা ইয়াবা জব্দ করা হয়।

যার বাজার মূল্য প্রায় ২ লক্ষ ৬৬ হাজার টাকা বলে ধারণা করা হয় । ইয়াবা ব্যাবসায়ী শফিকুল হাওলাদার মোংলা উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ দিগরাজ বালুর মাঠ এলাকার ইউনুস হাওলাদারের ছেলে ।

৬ অক্টোবর সোমবার রাত আনুমানিক ১০ টার সময় অভিযান চালিয়ে মোংলা থানা পুলিশ এই ইয়াবার বৃহৎ চালান জব্দ করেছে। ৭ অক্টোবর মঙ্গলবার সাড়ে ১১ টায় মোংলা থানার ওসি মোঃ আনিসুর রহমান এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে বিস্তারিত জানান।

মোংলা থানার ওসি মোঃ আনিসুর রহমান প্রেস ব্রিফিং এ বলেন , গােপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পৌরসভার ৪ নং ওয়ার্ডের শিল্পাঞ্চল এলাকার দুবাই বাংলাদেশ সিমেন্ট ফ্যাক্টরির প্রধান গেটের সামনে অভিযান চালায় পুলিশ । পুলিশের একটি দলের সমন্বয়ে চালানাে ওই অভিযানে শফিকুল হাওলাদার (২৭) নামের এক মাদক ব্যাবসায়ীকে কৌশলে গ্রেফতার করা হয় । এসময় তার শরীর তল্লাশি করে তার কাছ থেকে ৮৮৬ পিচ ইয়াবা জব্দ করে পুলিশ।

যার বাজার মূল্য প্রায় ২ লক্ষ ৬৬ হাজার টাকা বলে ধারণা করা হয় । ইয়াবা ব্যাবসায়ী শফিকুল হাওলাদার মোংলা উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ দিগরাজ বালুর মাঠ এলাকার ইউনুস হাওলাদারের ছেলে ।

এই চালানের সাথে একটি বড় চক্র জড়িত থাকতে পারে বলে প্রাথমিক ধারণা করা হয় । এই চক্রের একজনকে হাতেনাতে গ্রেফতার করা হলেও । চক্রের অন্যান্য সদস্যদের ব্যাপারে খোঁজ নেয়া হচ্ছে পুলিশের পক্ষ থেকে।

গ্রেফতারকৃত মাদক ব্যাবসায়ির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের শেষে বাগেরহাট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

তিনি আরো জানান, বাগেরহাট জেলা পুলিশ সুপার (এসপি) মোঃ আসাদুজ্জামান স্যারের নির্দেশনায় ভবিষ্যতেও এধরনের অভিযান মোংলা থানা পুলিশ অব্যাহত রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102