মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সুন্দরবনকে বাচাতে,বাঘ রক্ষা করা একটি চ্যালেঞ্জ বাহিনীর প্রধানসহ ২৭ বনদস্যুর আত্মসমর্পণ ফাদে আটকা পরা বাঘিনী,০৬ মাস চিকিৎসা শেষে সুন্দরবনে অবমুক্ত করলেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম মোংলা নদীতে ২৪ ঘন্টা ফেরি চলাচলের উদ্বোধন বেনাপোল সীমান্তে বিজিবির কঠোর অবস্থানে বিএসএফের পুশইন প্রচেষ্টা ব্যর্থ বিদ্যুৎ,জ্বালানি প্রতিমন্ত্রী রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে করেন বিদ্যুৎ,জ্বালানি প্রতিমন্ত্রী রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে করেন বেনাপোল চেকপোস্ট দিয়ে  ভারতে পাচার হওয়া ২০ নারী-শিশুকে  ফেরত যশোরের শার্শায় পুলিশের অভিযানে ৭ পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার মোংলায় আবাসিক হোটেলে নারী এনজিও কর্মীর গোসলের ভিডিও ধারণ, আটক ২

অপারেশন ডেভিল হান্ট: মোংলায় বিদেশি অস্ত্রসহ আটক-৪

প্রতিদিন ডেস্ক:
  • Update Time : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৯৪ Time View

মো: নূর আলম(বাচ্চু),মোংলা প্রতিনিধি :

অপারেশন ডেভিল হান্টে মোংলায় ৪ জনকে আটক করেছে যৌথ বাহীনি। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সকালে কোস্ট গার্ড পশ্চিম জোন অপারেশন কর্মকর্তা লেফট্যানেন্ট কমান্ডার অনিক মাহ্‌মুদ এ তথ্য জানান।

তিনি বলেন, সারা দেশে বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক যৌথ বাহিনীর অপারেশন ‘ডেভিল হান্ট’ পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।

এরই ধারাবাহিকতায় সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১টা থেকে ভোর ৬ টা পর্যন্ত চাঁদপাই ইউনিয়নের মালগাজী এলাকা এবং বুড়িডাঙ্গা ইউনিয়নের দিগরাজ বাজার সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি বেইস মোংলা, নৌবাহিনী ও পুলিশ এর সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ওই এলাকা হতে সর্বমোট ৪ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন- চাঁদপাই ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা মোঃ জাহাঙ্গীর হোসেন (৪৩), আওয়ামী লীগ নেতা-কর্মী মোঃ ডালিম (৫২), মোংলা পোর্ট পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও মোংলা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খাঁন শফিকুর রহমান (৭২) ও বুড়িরডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি বিধান চন্দ্র রায় (৬৬) কে ১টি দুইনলা বিদেশি বন্দুক ও ১৫ রাউন্ড তাজা কার্তুজ সহ আটক করা হয়।

তিনি আরও বলেন, অস্ত্রসহ আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102