মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বেনাপোল সীমান্তে বিজিবির কঠোর অবস্থানে বিএসএফের পুশইন প্রচেষ্টা ব্যর্থ বিদ্যুৎ,জ্বালানি প্রতিমন্ত্রী রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে করেন বিদ্যুৎ,জ্বালানি প্রতিমন্ত্রী রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে করেন বেনাপোল চেকপোস্ট দিয়ে  ভারতে পাচার হওয়া ২০ নারী-শিশুকে  ফেরত যশোরের শার্শায় পুলিশের অভিযানে ৭ পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার মোংলায় আবাসিক হোটেলে নারী এনজিও কর্মীর গোসলের ভিডিও ধারণ, আটক ২ প্রথম বার মোংলা পোর্ট পৌরসভা নিজস্ব ভবন পেতে চলেছে মোংলা থানার নবাগত ওসির বিরুদ্ধে বিএনপি এবং মহিলা দলের বিক্ষোভ মোংলার যুবদল নেতা মোঃরেজাউল কবির শুভর অর্থায়নে মাছমারা,নারিকেলতলা পুল মেরামত মোংলায় যমুনা ডিপোতে সাড়ে ১২ হাজার লিটার তেলের হিসাবে গরমিল,ডিপো ম্যানেজার বরখাস্ত

শরণখোলায় শেখ রাজিয়া নাসেরের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১
  • ১১৩৫ Time View

বাগেরহাট নিউজ২৪ ডেস্ক:-

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ভাই, শহীদ শেখ আবু নাসেরের সহধর্মিনী, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার চাচী মরহুমা শেখ রাজিয়া নাসেরের প্রথম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার (১৯ নভেম্বর) জুম্মার নামাজ বাদ শরণখোলা উপজেলা পরিষদের হলরুমে দোয়া,মিলাদ মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়।

শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন আকন শান্তর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুর রহমান,মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার হেমায়েত উদ্দিন বাদশা,শরণখোলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ মোহাম্মদ আলী,উপজেলা প্রেসক্লাবের সভাপতি আঃ মালেক রেজা,শরণখোলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুহিদুল ইসলাম,প্রবীণ আলেম মাওলানা আশ্রাফ আলী,রায়েন্দা বড় মসজিদের ইমাম মাওলানা মোঃ মনিরুজ্জামান সহ বিভিন্ন মসজিদের ইমাম,মাদ্রাসার শিক্ষক,মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থী ও অসংখ্য মুসল্লী অংশ গ্রহণ করেন।

মরহুমা রাজিয়া নাসের বাগেরহাট-১ আসনের মাননীয় সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন এমপি,খুলনা সদর আসনের সংসদ সদস্য শেখ সালাহউদ্দিন জুয়েল এমপি,যুবলীগের প্রেসিডিয়াম সদস্য,বিসিবি পরিচালক শেখ সোহেল উদ্দিন,শেখ জালালউদ্দিন রুবেল ও শেখ বেলালউদ্দিন বাবু’র মা এবং শেখ সারহান নাসের তন্ময় এমপির দাদী।

উল্লেখ্য ২০২০ সালের ১৬ নভেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102