রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
মাহিন্দ্র ও ভ্যানের সংঘর্ষ মোংলায় অন্তঃসত্তা ইপিজেড কর্মী নিহত নারী চায়ের দোকানী হত্যা রহস্য উন্মোচন,গ্রেফতার দুই চীনা ট্রাক নির্মাতা প্রতিষ্ঠানের আমন্ত্রণে জুলফিকার আলীর চীন সফর রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের উদ্দ্যোগে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ পূর্ণ সক্ষমতায় উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র মোংলায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান ও লিফলেট বিতরণ করেন বিএনপি সভাপতি,সবেক পৌর মেয়র জুলফিকার আলী মোংলায় শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার গাছের চারা বিতরণ আলহাজ্ব মোঃ জুলফিকার আলী সুন্দরবনকে বাচাতে,বাঘ রক্ষা করা একটি চ্যালেঞ্জ বাহিনীর প্রধানসহ ২৭ বনদস্যুর আত্মসমর্পণ

নড়াইলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হচ্ছে

নিউজ ডেস্ক:
  • Update Time : সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ৮১০ Time View

নড়াইলে স্বাস্থ্য বিধি মেনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হচ্ছে।আজ সোমবার জেলা প্রশাসনের আয়োজনে সকাল ৯ টায় পুরাতন বাস টার্মিনালের বঙ্গবন্ধরু মুর‌্যালে পুস্পস্তবক অর্পন করা হয়। পরে ঐ স্থান থেকে একটি শোক র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে গিয়ে শেষ হয়। জেলা শিল্পকলা একাডেমি চত্বরের মঞ্চে নড়াইল-২ এর সংসদ সদস্য মাশরাফি বিন মোর্তুজা,জেলা প্রশাসন, জেলা পরিষদ, জেলা পুলিশ,জেলা আওয়ামীলীগ, বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবি লীগ নড়াইল পৌরসভা ,নড়াইল প্রেসক্লাব,মুক্তিযোদ্ধা সংসদ, যুবলীগ, স্বেচ্ছা সেবক লীগ, জেলা ছাত্রলীগ সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করা হয়। এরপর শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আলোচনা সভা, যুবঋনের চেক বিতরন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এছাড়াও অন্যান্য কর্মসুচির মধ্যে ছিল সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত ও বে-সরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, কালো ব্যাজধারন, বঙ্গবন্ধুর মুর‌্যাল, শোক র‌্যালী, প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন, আলোচনা সভা, যুবকদের মাঝে চেক বিতরণ, কবিতা,রচনা,চিত্রাংকন,হমদ-নাথ প্রতিযোগীতা, খাবার বিতরণ, বৃক্ষের চারা বিতরন,প্রামান্য চিত্র প্রদর্শন,দোয়া, বিশেষ প্রার্থনা ও মিলাদ মাহফিলসহ বিভিন্ন কর্মসুচি।

নড়াইল-২ এর সংসদ সদস্য মাশরাফি বিন মোর্তুজা ,জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, পিপিএম (বার), সিভিল সার্জন ডাঃ নাছিমা আক্তার, জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডঃ সুবাস চন্দ্র বোস, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু , পৌর মেয়র আঞ্জুমান আরা, আওয়ামী মৎস্যজীবি লীগ নড়াইল জেলা কমিটির সভাপতি পৌর আওয়ামীলীগের ১নং যুগ œসাধারন সম্পাদক মোঃ সাইফুল ইসলাম,জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামূল কবির টুকু, সরকারি কর্মকর্তা-কর্মচারি, রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা, আইনজীবি, শিক্ষক- শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এর আগে সকাল সাড়ে ৮ টায় জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কালো ব্যাজধারন, বঙ্গবন্ধুর মুর‌্যাল ও প্রতিকৃতিতে পুস্পমাল্য ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102