শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বেনাপোল সীমান্তে বিজিবির কঠোর অবস্থানে বিএসএফের পুশইন প্রচেষ্টা ব্যর্থ বিদ্যুৎ,জ্বালানি প্রতিমন্ত্রী রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে করেন বিদ্যুৎ,জ্বালানি প্রতিমন্ত্রী রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে করেন বেনাপোল চেকপোস্ট দিয়ে  ভারতে পাচার হওয়া ২০ নারী-শিশুকে  ফেরত যশোরের শার্শায় পুলিশের অভিযানে ৭ পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার মোংলায় আবাসিক হোটেলে নারী এনজিও কর্মীর গোসলের ভিডিও ধারণ, আটক ২ প্রথম বার মোংলা পোর্ট পৌরসভা নিজস্ব ভবন পেতে চলেছে মোংলা থানার নবাগত ওসির বিরুদ্ধে বিএনপি এবং মহিলা দলের বিক্ষোভ মোংলার যুবদল নেতা মোঃরেজাউল কবির শুভর অর্থায়নে মাছমারা,নারিকেলতলা পুল মেরামত মোংলায় যমুনা ডিপোতে সাড়ে ১২ হাজার লিটার তেলের হিসাবে গরমিল,ডিপো ম্যানেজার বরখাস্ত

উৎসবে মোংলায় একুশে টিভির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

নিউজ ডেস্ক:
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২
  • ৯৩২ Time View

মোঃ নূর আলম(বাচ্চু),মোংলা প্রতিনিধি:

উৎসবমুখর পরিবেশে মোংলায় একুশে টিভির বর্ষপূর্তি উদযাপন হয়েছে। ২২ বছর শেষ করে ২৩ বছরে পদার্পণ উপলক্ষ্যে বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় প্রেস ক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রেস ক্লাবের সভাপতি মনিরুল হায়দার ইকবালের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন একুশে টিভির মোংলা প্রতিনিধি আবুল হাসান।

এরপর একুশে টিভির সাহসী পথা চলা ও নিরপেক্ষতা বজায় রাখায় কর্তৃপক্ষকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন, উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কমলেশ মজুমদার, মোংলা থানার ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম, উপজেলা আওয়ামীগের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন, সিনিয়র সাংবাদিক প্রেস ক্লাবের সাবেক সভাপতি জনকণ্ঠের আহসান হাবীব হাসান, সাবেক সাধারণ সম্পাদক ভোরের কাগজের মোঃ হাসান গাজী, ক্লাবের সাধারণ সম্পাদক যুগান্তর ও মাছরাঙা টিভির আমির হোসেন আমু, এন টিভির স্টাফ করেসপন্ডেন্ট আবু হোসাইন সুমন, সময় টিভির মাহমুদ হাসান, পূর্বাঞ্চলের নুর আলম শেখ, আর টিভির সোহাগ মোল্লা, একাত্তর টিভির এনামুল হক, ইন্ডিপেন্ডেন্ট টিভির জাহিদুল ইসলাম, দিনকালের একরামুল হক, দক্ষিনাঞ্চল প্রতিদিনের শফিকুল ইসলাম শান্ত, আমার সংবাদের মুহা. হাফিজুর রহমান, অনির্বাণের ওমর ফারুক ও সংবাদ প্রতিদিনের আলী আজম, দৈনিক আজকের দর্পন এর মোঃ নূর আলম(বাচ্চু),দৈনিক বাংলাদেশ বুলেটিন এর সিকদার শরিফুল ইসলা।

বক্তারা বলেন, একুশ মানে মুক্ত চিন্তার খোলা জানালা। দেশ স্বাধীনের পর দেশের সর্ব প্রথম বেসরকারি টেলিভিশন হচ্ছে একুশে টিভি। নিরপেক্ষ, সাহসী ও আলোচিত সব সংবাদ প্রচার করে সবার কাছে আস্থার জায়গা করে নেয় একুশে টিভি। পরে প্রতিষ্ঠার ২৩ বছর পদার্পণে একুশে টিভির সমৃদ্ধি ও উত্তরোত্তর মঙ্গল কামানা করে কেক কাটেন অথিতিরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102