শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
মোংলা উপজেলার সকল কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জামাদি ৯ম পে-স্কেল গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে তিনদিনের অবস্থান ও বিক্ষোভ সংসদ নির্বাচনকে সামনে রেখে নৌবাহিনীর টহল চলমান থাকবে পশুর নদীর তীর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার মোংলা পৌর বিএনপির সভাপতির আয়োজনে বেগম জীয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অপহৃত এক নরীকে উদ্ধার এবং অপহরণকারী কে আটক করেছে কোস্টগার্ড ট্রেনের নিচে কাটা পড়ে নারীর মর্মান্তিক মৃত্যু পর্যটক অপহরণের মূল হোতাকে সুন্দরবন থেকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড রামপাল মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট দ্বিতীয়বারের মতো ইতিহাস সৃষ্টি করেছে বেগম জিয়ার মাগফেরাত কামনায় মোংলায় দোয়া ও মিলাদ মাহফিল

মহাকবির জন্মস্থান সাগরদাঁড়িতে মধুসূদন ডিজিটাল কম্পিউটার ট্রেনিং সেন্টারের উদ্ভোধন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১
  • ৯৯৭ Time View

নিজস্ব প্রতিবেদকঃ- যশোরের কেশবপুরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মস্থান স্মৃতি বিজড়িত সাগরদাঁড়িতে মধুসূদন ডিজিটাল কম্পিউটার ট্রেনিং সেন্টারের শুভ উদ্ভোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুরে সাগরদাঁড়ি কলেজ রোডে মধুসূদন ডিজিটাল কম্পিউটার ট্রেনিং সেন্টারের ফিতা কেটে শুভ উদ্ভোধন করেন প্রধান অতিথি হিসেবে কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন।


উক্ত অনুষ্ঠানে মধুসূদন ডিজিটাল কম্পিউটার ট্রেনিং সেন্টারের পরিচালক সাংবাদিক এনামুল হাসান নাঈম সভাপতিত্ব করেন। শুভ উদ্ভোধনী অনুষ্ঠানে সাংবাদিক মেহেদী হাসানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, সাগরদাঁড়ি আবু শারাফ কারিগরি ও বাণিজ্যিক মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যাক্ষ শ্যামল কুমার ঘোষ, যশোর পল্লী বিদ্যুত সমিতি ২ এর সাগরদাঁড়ি সাব জোনাল অফিসের এজিএম (ও এন্ড এম) মোহাম্মদ শাহাজাহান কবির প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমানে ডিজিটাল বাংলাদেশের প্রতিটি ক্ষেত্রে প্রযুক্তির প্রয়োগ অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। ব্যবসায়িক উন্নয়ন বা সক্ষমতা বৃদ্ধির জন্য আজ ব্যবসায়িক কাজে প্রযুক্তির প্রয়োগ অবশ্যম্ভাবী। এক কথায় বর্তমান সমাজ আইটি নির্ভর হয়ে পড়েছে। এখন ছোট থেকে বড় যে কোনো কাজেই কম্পিউটারের ব্যবহারের গুরুত্ব বেড়েই চলেছে। অত্র এলাকার ছাত্র-ছাত্রীরা কম্পিউটার শিক্ষার মাধ্যমে নিজেদের ব্যক্তিগত কাজ ছাড়াও বেকারত্ব দূরীকরণে বিশেষ ভূমিকা রাখবে।

এসময় উপস্থিত ছিলেন, চিংড়া পুলিশ ফাঁড়ীর সহকারি পুলিশ পরিদর্শক (এএসআই) ওয়াহিদুজ্জামান, কাস্তা গহর আলী দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা আব্দুর রহমান, ১১নং হাসানপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ তৌহিদুজ্জমান তহিদ, ক্রিস্টাল ডায়াগনস্টিক এন্ড হাসপাতালের চেয়ারম্যান এ এস এম আশিক ইমরান ও সাপ্তাহিক স্মৃতি পত্রিকার কেশবপুর উপজেলা প্রতিনিধি শেখ মোস্তাফা কামালসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রীবৃন্দ, সাংবাদিক ও রাজনৈতিক দলের নেতা কর্মীবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102