বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
হুইলচেয়ার ও বাইসাইকেল বিতরণ করে ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র চিটাগুড় নিয়ে মোংলা বন্দরে বিদেশি জাহাজ মোংলায় কয়লা বোঝাই কার্গো জাহাজ ডুবি। মাহিন্দ্র ও ভ্যানের সংঘর্ষ মোংলায় অন্তঃসত্তা ইপিজেড কর্মী নিহত নারী চায়ের দোকানী হত্যা রহস্য উন্মোচন,গ্রেফতার দুই চীনা ট্রাক নির্মাতা প্রতিষ্ঠানের আমন্ত্রণে জুলফিকার আলীর চীন সফর রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের উদ্দ্যোগে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ পূর্ণ সক্ষমতায় উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র মোংলায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান ও লিফলেট বিতরণ করেন বিএনপি সভাপতি,সবেক পৌর মেয়র জুলফিকার আলী

হুইলচেয়ার ও বাইসাইকেল বিতরণ করে ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র

দৈনিক সুন্দরবন খবর ডেস্ক:
  • Update Time : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ৫৪ Time View

মোঃনূর আলম(বাচ্চু),মোংলা প্রতিনিধিঃ

রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্থানীয় দরিদ্র নারী-পুরুষ-শিশু ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে হুইলচেয়ার এবং বাইসাইকেল বিতরণ করা হয়েছে।মঙ্গলবার দুপুরে বাগেরহাটের রামপালের বিদ্যুৎকেন্দ্রের প্রশাসনিক ভবন চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে ১৫ জনকে হুইলচেয়ার ও ১৫ জনের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়।রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র প্ল্যান্ট প্রধান অভিষেক কুমারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের পরিচালক (অপারেশনস) রবীন্দ্র কুমার।

এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের পরিচালক (কমার্শিয়াল) অজয় দুয়া, ব্যবস্থাপনা পরিচালক রামনাথ পূজারী, পরিচালক নগেন্দ্র কুমার মিশ্র ও এক্সিম ব্যাংকের মহাব্যবস্থাপক মিস মীনা ভার্মা।রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের মহাব্যবস্থাপক (মানবসম্পদ বিভাগ) আনোয়ারুল আজিম বলেন, রামপাল বিদ্যুৎকেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে ৩০টি হুইলচেয়ার এবং বাইসাইকেল বিতরণ করা হয়েছে। এ ছাড়া বছরজুড়েই এ এলাকার মানুষের কল্যাণে নানাবিধ সহায়তা প্রদান করা হয়ে থাকে। এ সহায়তা প্রদান কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102