বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের উদ্দ্যোগে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ পূর্ণ সক্ষমতায় উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র মোংলায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান ও লিফলেট বিতরণ করেন বিএনপি সভাপতি,সবেক পৌর মেয়র জুলফিকার আলী মোংলায় শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার গাছের চারা বিতরণ আলহাজ্ব মোঃ জুলফিকার আলী সুন্দরবনকে বাচাতে,বাঘ রক্ষা করা একটি চ্যালেঞ্জ বাহিনীর প্রধানসহ ২৭ বনদস্যুর আত্মসমর্পণ ফাদে আটকা পরা বাঘিনী,০৬ মাস চিকিৎসা শেষে সুন্দরবনে অবমুক্ত করলেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম মোংলা নদীতে ২৪ ঘন্টা ফেরি চলাচলের উদ্বোধন বেনাপোল সীমান্তে বিজিবির কঠোর অবস্থানে বিএসএফের পুশইন প্রচেষ্টা ব্যর্থ

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের উদ্দ্যোগে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

প্রতিদিন ডেস্ক:
  • Update Time : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ৬৮ Time View

মোঃনূর আলম(বাচ্চু),মোংলা প্রতিনিধি:

মোংলা-রামপালের অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে ১৩১টি বাইসাইকেল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বাগেরহাটের রামপালে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র চত্বরে ১১টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৩১ জন শিক্ষার্থীকে দেয়া হয় এ বাইসাইকেল।এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের ডেপুটি হেড মোহাম্মদ আলাউদ্দিন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান মানবসম্পদ কর্মকর্তা মোঃ আনোয়ারুল আজিম, রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌসী ও রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের ডিজিএম মো. ওজিউর রহমান।

প্রধান অতিথির বক্তৃতায় বিদ্যুৎ কেন্দ্রের ডেপুটি হেড মোহাম্মদ আলাউদ্দিন বলেন, বাংলাদেশের ৫৪টি বিদ্যুৎ কেন্দ্রের কোথাও সামাজিক কর্মকাণ্ডের আওতায় স্থানীয় জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা প্রদাণের কোন ব্যবস্থা নেই।কিন্তু রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র স্থানীয় জনগোষ্ঠীর জন্য জনকল্যাণে কাজ করে যাচ্ছে। কারণ এই মানবিক সহায়তা প্রদাণের উদ্যোগ শুধু রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের পলিসির মধ্যে আছে।

তাই রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র স্থানীয় জনগোষ্ঠীর জন্য নিরাপদ পানীয় জলের ট্রিটমেন্ট প্লান্ট স্থাপন, ফ্রি স্বাস্থ্য সেবা, সেলাই মেশিন, কম্বল, হুইলচেয়ার, শিক্ষা উপকরণ ও বাইসাইকেল বিতরণ করে আসছে।অন্যান্য বিদ্যুৎ কেন্দ্র যদি এমন মানবিক সহায়তা করতো তাহলে সাধারণ মানুষ উপকৃত হতো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102