বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সুন্দরবনকে বাচাতে,বাঘ রক্ষা করা একটি চ্যালেঞ্জ বাহিনীর প্রধানসহ ২৭ বনদস্যুর আত্মসমর্পণ ফাদে আটকা পরা বাঘিনী,০৬ মাস চিকিৎসা শেষে সুন্দরবনে অবমুক্ত করলেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম মোংলা নদীতে ২৪ ঘন্টা ফেরি চলাচলের উদ্বোধন বেনাপোল সীমান্তে বিজিবির কঠোর অবস্থানে বিএসএফের পুশইন প্রচেষ্টা ব্যর্থ বিদ্যুৎ,জ্বালানি প্রতিমন্ত্রী রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে করেন বিদ্যুৎ,জ্বালানি প্রতিমন্ত্রী রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে করেন বেনাপোল চেকপোস্ট দিয়ে  ভারতে পাচার হওয়া ২০ নারী-শিশুকে  ফেরত যশোরের শার্শায় পুলিশের অভিযানে ৭ পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার মোংলায় আবাসিক হোটেলে নারী এনজিও কর্মীর গোসলের ভিডিও ধারণ, আটক ২

বেনাপোল চেকপোস্ট দিয়ে  ভারতে পাচার হওয়া ২০ নারী-শিশুকে  ফেরত

প্রতিদিন ডেস্ক:
  • Update Time : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ২৬৮ Time View
বেনাপোল (যশোর) প্রতিনিধি:
ভারতে পাচার হওয়া ২০ বাংলাদেশি নারী-শিশুকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ফেরত পাঠানো হয়েছে। বুধবার (১৩ মে) বিকেলে ভারতের হরিদাসপুর চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ তাদেরকে আনুষ্ঠানিকভাবে ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।হস্তান্তর-সংক্রান্ত নথি সূত্রে জানা যায়, ভারতের কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশন থেকে তাদের ট্রাভেল পারমিট ইস্যু করা হয়। ভারতের ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও), কলকাতার ছাড়পত্রের মাধ্যমে তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে। এসময় দুই দেশের বিজিবি, বিএসএফ, পুলিশ ও মানবপাচার প্রতিরোধ সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে এ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।
ইমিগ্রেশন সূত্র জানায়, ফেরত আসাদের মধ্যে অধিকাংশ শিশু রয়েছে। তারা বিভিন্ন সময়ে দালালের প্রলোভনে পড়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলো। পরে ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হলে আদালতের নির্দেশে তাদের বিভিন্ন শেল্টার হোমে রাখা হয়। পরে দেশটির বিভিন্ন মানবাধিকার সংস্থা দুই দেশের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে। পরবর্তীতে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরার অনুমতি দেওয়া হয়।
বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশ পরিদর্শক সৈয়দ মোর্তজা জানান, দেশে ফেরত আসা নারী-শিশুদের ট্রাভেল পারমিটসহ যাবতীয় কাগজপত্র যাচাই-বাছাই ও আইনি প্রক্রিয়া শেষে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেন জানান, আইনি প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার মানবাধিকার সংস্থা যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার, রাইটস যশোর ও বাংলাদেশ মহিলা আইনজীবি সমিতি তাদের পুনর্বাসনের দায়িত্ব নিয়েছে।
যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের ভলান্টিয়ার শফিকুল ইসলাম জানান, পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তারা না আসা পর্যন্ত ফেরত আসা নারী-শিশুদের সংস্থার হেফাজতেই রাখা হবে।
ফেরত আসা নারী-শিশুরা হলো, নড়াইল জেলার নড়াগাতী থানার কোলাবেরিয়া গ্রামের মান্নান মোল্লার মেয়ে তানহা খানম ওরফে কাবিলা ইসলাম আফরা, সাতক্ষীরা জেলার কালারোয়া থানার মাদানপুর গ্রামের মিন্টু শেখের ছেলে সেলিম শেখ, সাতক্ষীরা জেলার কালারোয়া থানার মাদানপুর গ্রামের মিন্টু শেখের মেয়ে মাহি শেখ, নওগাঁ জেলার সাপাহার থানার উচাডাঙ্গা গ্রামের হুমায়ান সোরেনের মেয়ে আনতা সোরেন, খুলনা জেলার তেরখাদা থানার কাটেঙ্গা গ্রামের মরতাজা মোল্লার ছেলে হামিম মোল্লা আকাশ, সাতক্ষীরা জেলার কালারোয়া থানার বহুরা গ্রামের মাহামুদ আলমের ছেলে একরামুল হোসেন, বাগেরহাট জেলার মোল্লাহাট থানার ভান্ডারখোলা গ্রামের নাসির উদ্দিনের ছেলে শর আলী, খুলনা জেলার দৌলতপুর থানার আজুমান রোড এলাকার সোহাগ শেখের ছেলে ইয়াসিন শেখ, যশোর জেলার কেশবপুর থানার ভান্ডারখোলা গ্রামের শহিদুল ইসলামের ছেলে তামিম হোসেন, কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার বড়চর গ্রামের নাসির বাবু ওরফে গোলাপের মেয়ে সুমি খাতুন, নারায়ণগঞ্জ জেলার কাশিমপুর থানার পশ্চিম দেওভোগ গ্রামের কামাল হোসেনের মেয়ে মিম আক্তার,  কড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার কুটিচন্দ্রা খামার গ্রামের জাহেদুল ইসলামের মেয়ে হেনা খাতুন,  একই গ্রামের মঈনুদ্দিন সদ্দারের মেয়ে রুমি খাতুন ও সুমি খাতুন, সাতক্ষীরা জেলার আশাশুনি থানার রুইয়ারবিল গ্রামের রহিম গাজীর মেয়ে ফারিয়া খাতুন, যশোর জেলার মণিরামপুর থানার তেঁতুলিয়া গ্রামের মনজুর হাসানের মেয়ে তাসকিয়া সুলতানা হাফসা, সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার সরুল গ্রামের তারিকুল ইসলামের মেয়ে ফাতিমা খাতুন, সাতক্ষীরা জেলার আশাশুনি থানার কুরিকানুইয়া গ্রামের ইমাদুল হোসাইনের মেয়ে সুহানা ইয়াসমিন ও সাহানা ইয়াসমিন এবং খুলনা জেলার তেরখাদা থানার আটলিয়া সজিব মোল্লার মেয়ে গ্রামের আফসানা খাতুন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102