বেনাপোল প্রতিনিধি:
যশোরের শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৭ জন পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার (১২ মে) ভোর থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক তিনটি অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানায়, শার্শা থানার পুলিশ বিশেষ অভিযানে গ্রেফতারকৃতরা হলেন, শার্শা উপজেলার নৈহাটি গ্রামের কামাল হোসেন, বসতপুর দুই নম্বর কলোনি গ্রামের আব্দুল আলিম (৩৫), বসতপুর গ্রামের মোতালেব হোসেন ওরফে মুতালেব (৩২), টেংরালী গ্রামের মো. সম্রাট (৩০), তেবাড়িয়া গ্রামের মিজানুর রহমান (৩৮), একই এলাকার আল মামুন রেজা (৩৬) এবং নিজামপুর গ্রামের মনজুয়ারা খাতুন (৩৪)। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জিআর, সিআর, পাওনা জারী ও অর্থজারীসহ বিভিন্ন মামলার পরোয়ানা ছিল। দীর্ঘদিন ধরে তারা পলাতক ছিলেন।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীদের যশোর আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমনে শার্শা থানার বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।