বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বেনাপোল সীমান্তে বিজিবির কঠোর অবস্থানে বিএসএফের পুশইন প্রচেষ্টা ব্যর্থ বিদ্যুৎ,জ্বালানি প্রতিমন্ত্রী রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে করেন বিদ্যুৎ,জ্বালানি প্রতিমন্ত্রী রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে করেন বেনাপোল চেকপোস্ট দিয়ে  ভারতে পাচার হওয়া ২০ নারী-শিশুকে  ফেরত যশোরের শার্শায় পুলিশের অভিযানে ৭ পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার মোংলায় আবাসিক হোটেলে নারী এনজিও কর্মীর গোসলের ভিডিও ধারণ, আটক ২ প্রথম বার মোংলা পোর্ট পৌরসভা নিজস্ব ভবন পেতে চলেছে মোংলা থানার নবাগত ওসির বিরুদ্ধে বিএনপি এবং মহিলা দলের বিক্ষোভ মোংলার যুবদল নেতা মোঃরেজাউল কবির শুভর অর্থায়নে মাছমারা,নারিকেলতলা পুল মেরামত মোংলায় যমুনা ডিপোতে সাড়ে ১২ হাজার লিটার তেলের হিসাবে গরমিল,ডিপো ম্যানেজার বরখাস্ত

জিম্মি ৯ জেলে উদ্ধার,গোলাবারুদ সহ রাঙ্গা বাহিনীর ২ দস্যু আটক করেছে কোস্টগার্ডা

নিউজ ডেস্ক:
  • Update Time : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮০৮ Time View

মো:নূর আলম(বাচ্চু),মোংলা প্রতিনিধি:

সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত রাঙ্গা বাহিনীর ২ সহযোগীকে অস্ত্র-গোলাবারুদসহ আটক করেছে কোস্ট গার্ড। সেই সঙ্গে জিম্মি থাকা ৯ জেলেকে উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ডের বিসিজিএস স্বাধীন বাংলার নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট মো. তানভীর উদ্দিন প্রান্ত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সুন্দরবনের ডাকাত রাঙ্গা বাহিনীর সদস্যরা সুন্দরবনের আদাছগি এলাকায় কিছু জেলেকে জিম্মি করে রেখেছে। অভিযান চলাকালীন সময়ে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করে। পরবর্তীতে আভিযানিক দল ধাওয়া করে ২টি একনলা বন্দুক, ২ রাউন্ড তাজা কার্তুজ, ৮ রাউন্ড ফাঁকা কার্তুজ, ৩টি দেশীয় আগ্নেঅস্ত্র তৈরির সরঞ্জামাদি এবং ১টি দেশীয় অস্ত্রসহ ডাকাত রাঙ্গা বাহিনীর ২ সহযোগীকে আটক করে। এ সময় তাদের কাছে জিম্মি থাকা ৯ জেলেকে উদ্ধার করা হয়।

উদ্ধার জেলেরা জানান, গত ৩ সেপ্টেম্বর মাছ ও কাঁকড়া ধরার উদ্দেশ্যে সুন্দরবনে গেলে বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাতে রাঙ্গা বাহিনী তাদের আটক করে এবং মুক্তিপণ দাবি করে। উদ্ধার জেলেরা সকলেই খুলনা জেলার দাকোপ থানার বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক ডাকাত সহযোগী নাসির মোল্লা (৩১) এবং মিন্টু সরদার (৪০) বাগেরহাট এবং খুলনা জেলার বাসিন্দা। তারা দীর্ঘদিন যাবৎ রাঙ্গা বাহিনীর সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিলো।

লেফটেন্যান্ট মো. তানভীর বলেন, উদ্ধার জেলে, আটক ডাকাত ও জব্দকৃত আলামতের পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102