রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মাহিন্দ্র ও ভ্যানের সংঘর্ষ মোংলায় অন্তঃসত্তা ইপিজেড কর্মী নিহত নারী চায়ের দোকানী হত্যা রহস্য উন্মোচন,গ্রেফতার দুই চীনা ট্রাক নির্মাতা প্রতিষ্ঠানের আমন্ত্রণে জুলফিকার আলীর চীন সফর রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের উদ্দ্যোগে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ পূর্ণ সক্ষমতায় উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র মোংলায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান ও লিফলেট বিতরণ করেন বিএনপি সভাপতি,সবেক পৌর মেয়র জুলফিকার আলী মোংলায় শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার গাছের চারা বিতরণ আলহাজ্ব মোঃ জুলফিকার আলী সুন্দরবনকে বাচাতে,বাঘ রক্ষা করা একটি চ্যালেঞ্জ বাহিনীর প্রধানসহ ২৭ বনদস্যুর আত্মসমর্পণ

মোরেলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে,আট প্রার্থীর মনোনয়ন পত্র জমা

নিউজ ডেস্ক:
  • Update Time : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
  • ৪২৮ Time View

মোরেলগঞ্জ (বাগেরহাট ) প্রতিনিধিঃ

আগামী ২৯ মে উপজেলা পরিষদ তৃতীয় ধাপের নির্বাচনে বৃহস্পতিবার (২ মে ) মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে বাগেরহাটের মোরেলগঞ্জে চেয়ারম্যান পদে তিন জন, ভাইস চেয়ারম্যান পদে দুই জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিন জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। উপজেলার নির্বাচন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন। অনলাইনের মাধ্যমে প্রার্থীরা তাদের মনোনয়নপত্রগুলো নিজে ও তাদের প্রতিনিধি মারফত জমা দিয়েছেন। যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তাদের মধ্যে চেয়ারম্যান পদে উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. লিয়াকত আলী খান,উপজেলা আওয়ামী লীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগ আহ্বায়ক এবং বর্তমান ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, উপজেলা জাতীয় পার্টি নেতা মাসুদুর রহমান রেজা। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জামা দিয়েছেন উপজেলা যুব লীগ নেতা রাসেল হাওলাদার, সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও সাবেক যুবলীগ সাধারণ সম্পাদক এনামুল হক রিপন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল, সাবেক মহিলা ভাইস-চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামীলীগ সভাপতি আজমীন নাহার, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, উপজেলা স্কাউট কাউন্সিলর হোসনেয়ারা হাসি। এ উপজেলার পুরুষ ভোটার সংখ্যা ১,৩০,৩১২,মহিলা ভোটার সংখ্যা ১,২৭,০৯৬, হিজড়া ০২। মোট ভোটার সংখ্যা –২,৫৭,৪১০ । ভোট কেন্দ্রের সংখ্যা -১১১টি,মোট বুতের সংখ্যা -৬৪৯টি। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই হবে ০৫ মে, প্রত্যাহারের শেষ সময় ১২ মে। ২৯ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102