শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মোংলার যুবদল নেতা মোঃরেজাউল কবির শুভর অর্থায়নে মাছমারা,নারিকেলতলা পুল মেরামত মোংলায় যমুনা ডিপোতে সাড়ে ১২ হাজার লিটার তেলের হিসাবে গরমিল,ডিপো ম্যানেজার বরখাস্ত মোংলা উপজেলা প্রশাসনের পক্ষথেকে ২৫ মার্চ গনহত্যা দিবসে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শরণখোলায় কিশোরী রিয়া মনির গলাকাটা লাশ উদ্ধার নোয়াখালী -৫ আসনের এমপি’র পিআরও হিসেবে সাংবাদিক মজনুকে নিয়োগ: সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় নোয়াখালী কোম্পানীগঞ্জের সিরাজপুরে পারিবারিক কলহে যুবকের আত্মহত্যা কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুর ইউনিয়নে বজ্রপাতে যুবকের মৃত্যু, আহত ২ কোম্পানীগঞ্জ মডেল হাই এন্ড কেজি স্কুল এক্স স্টুডেন্ট এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে জামায়াতে-ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিল সম্পন্ন

মোংলা পোর্ট পৌরসভা ও বন্দর কর্তৃপক্ষের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Reporter Name
  • Update Time : বুধবার, ১ ডিসেম্বর, ২০২১
  • ২০০৯ Time View

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি:-

পৃথক আয়োজনের মধ্যদিয়ে মোংলা পোর্ট পৌরসভা ও বন্দর কর্তৃপক্ষের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। পৌর কর্তৃপক্ষের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার বেলা ১১টায় পৌর চত্বর থেকে বের হওয়া শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে দুপুরে পৌর মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আলোচনা সভা শেষে পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান আমন্ত্রিত অতিথিদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। এ সময় পৌর কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারীসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

এদিকে মোংলা বন্দরের ৭১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল সাড়ে ৯টায় প্রশাসনিক চত্বর থেকে বের হওয়া শোভাযাত্রা বন্দর এলাকা প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠানের প্রধান অতিথি নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন। এ সময় বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা, বন্দর কর্মকর্তা-কর্মচারী, বন্দর ব্যবহারকারীরা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102