বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সুন্দরবনকে বাচাতে,বাঘ রক্ষা করা একটি চ্যালেঞ্জ বাহিনীর প্রধানসহ ২৭ বনদস্যুর আত্মসমর্পণ ফাদে আটকা পরা বাঘিনী,০৬ মাস চিকিৎসা শেষে সুন্দরবনে অবমুক্ত করলেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম মোংলা নদীতে ২৪ ঘন্টা ফেরি চলাচলের উদ্বোধন বেনাপোল সীমান্তে বিজিবির কঠোর অবস্থানে বিএসএফের পুশইন প্রচেষ্টা ব্যর্থ বিদ্যুৎ,জ্বালানি প্রতিমন্ত্রী রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে করেন বিদ্যুৎ,জ্বালানি প্রতিমন্ত্রী রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে করেন বেনাপোল চেকপোস্ট দিয়ে  ভারতে পাচার হওয়া ২০ নারী-শিশুকে  ফেরত যশোরের শার্শায় পুলিশের অভিযানে ৭ পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার মোংলায় আবাসিক হোটেলে নারী এনজিও কর্মীর গোসলের ভিডিও ধারণ, আটক ২

মোরেলগঞ্জে দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত-৫

বিশেষ প্রতিনিধি:-
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৬৬ Time View

মোরেলগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এনামুল খান (২৬) নামে এক যুবক ঘটনাস্থলেই নিহত হয়। এ সময় আরো পাঁচজন গুরুতর আহত হয়েছেন। বুধবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের মোরেলগঞ্জ উপজেলার সিআরসি নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত এনামুল খান মোরেলগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের সালাম খানের ছেলে।

মোড়লগঞ্জ থানার উপ- পরিদর্শক মিঠুন খান এ তথ্য নিশ্চিত করেছেন।খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে এনামুলের মরদেহ উদ্ধার করে হেফাজতে নিয়েছে।

এ ঘটনায় আহতরা হলেন মোরেগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসের নকল নবিশ দেবাশিষ হালদার (২৫), পঞ্চকরন গ্রামের রাকিবুল হাওলাদার (৩২), রমজান (৩০) ও অজ্ঞাত পরিচয়ের আরও দুইজনকে গুরুতর আহত অবস্থায় খুলনায় স্থানান্তর করা হয়েছে।
মোরেলগঞ্জ থানার এসআই মিঠুন খান বলেন, দুই মোটরসাইকেলে ছয় জন নিয়ে দ্রুত গতিতে চালালে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। নিহত এনামুলের মরদেহ থানায় নেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102