শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বাহিনীর প্রধানসহ ২৭ বনদস্যুর আত্মসমর্পণ ফাদে আটকা পরা বাঘিনী,০৬ মাস চিকিৎসা শেষে সুন্দরবনে অবমুক্ত করলেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম মোংলা নদীতে ২৪ ঘন্টা ফেরি চলাচলের উদ্বোধন বেনাপোল সীমান্তে বিজিবির কঠোর অবস্থানে বিএসএফের পুশইন প্রচেষ্টা ব্যর্থ বিদ্যুৎ,জ্বালানি প্রতিমন্ত্রী রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে করেন বিদ্যুৎ,জ্বালানি প্রতিমন্ত্রী রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে করেন বেনাপোল চেকপোস্ট দিয়ে  ভারতে পাচার হওয়া ২০ নারী-শিশুকে  ফেরত যশোরের শার্শায় পুলিশের অভিযানে ৭ পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার মোংলায় আবাসিক হোটেলে নারী এনজিও কর্মীর গোসলের ভিডিও ধারণ, আটক ২ প্রথম বার মোংলা পোর্ট পৌরসভা নিজস্ব ভবন পেতে চলেছে

শরণখলায় কচুরিপানা পরিষ্কার না করায় স্বাস্থ্য ঝুঁকিতে হাজারো মানুষ

নিউজ ডেস্ক:
  • Update Time : শনিবার, ৮ জুলাই, ২০২৩
  • ৯৮৯ Time View

বাগেরহাটের শরণখোলায় কচুরিপানার কারণে খালের পানি কালো ও দুর্গন্ধযুক্ত হয়ে স্বাস্থ্য ঝুঁকিতে কয়েকটি গ্রামের মানুষ। শরণখোলা উপজেলা পরিষদের সামনে রায়েন্দা খালের কচুরিপানা দীর্ঘদিন পরিষ্কার না করায় পানি দুষিত হয়ে ডায়রিয়া, চর্ম, সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে এলাকাবাসী। এ খালের সাথে সংযুক্ত কয়েকটি খালেরও একই অবস্থা। খালটি রায়েন্দা স্লুইচ গেট থেকে প্রবাহিত হয়ে রায়েন্দা, খোন্তাকাটা ও ধানসাগর ইউনিয়নের প্রায় ২৮ কিলোমিটার জায়গা জুড়ে একই অবস্থা।

এলাকাবাসীর কাছে জানা যায় কচুরিপানা পচে খালের পানি কালো ও দুর্গন্ধযুক্ত হওয়ায় দীর্ঘ বছর এভাবেই তাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এবং এ দূষিত পানি ব্যবহার করে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। তাদের দাবী অতি দ্রুত জন-দুর্ভোগ নিরসনে কচুরিপানা অপসারণ করা হোক।

এ বিষয় জানতে চাইলে ২নং খোন্তাকাটা ইউনিয়নের চেয়ারম্যান জাঁকির হোসেন খান মহিউদ্দিন বলেন, দ্রুত কচুরিপানা অপসারণ করা না হলে ডায়রিয়া, চর্ম ও ডেঙ্গু রোগে আক্রান্ত হবে এলাকাবাসী।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, কচুরিপানা অপসারণের একটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। অতি দ্রুত কার্যক্রম শুরু করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102