শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
মোংলার যুবদল নেতা মোঃরেজাউল কবির শুভর অর্থায়নে মাছমারা,নারিকেলতলা পুল মেরামত মোংলায় যমুনা ডিপোতে সাড়ে ১২ হাজার লিটার তেলের হিসাবে গরমিল,ডিপো ম্যানেজার বরখাস্ত মোংলা উপজেলা প্রশাসনের পক্ষথেকে ২৫ মার্চ গনহত্যা দিবসে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শরণখোলায় কিশোরী রিয়া মনির গলাকাটা লাশ উদ্ধার নোয়াখালী -৫ আসনের এমপি’র পিআরও হিসেবে সাংবাদিক মজনুকে নিয়োগ: সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় নোয়াখালী কোম্পানীগঞ্জের সিরাজপুরে পারিবারিক কলহে যুবকের আত্মহত্যা কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুর ইউনিয়নে বজ্রপাতে যুবকের মৃত্যু, আহত ২ কোম্পানীগঞ্জ মডেল হাই এন্ড কেজি স্কুল এক্স স্টুডেন্ট এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে জামায়াতে-ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিল সম্পন্ন

মোংলায় ৬ হাজার বস্তা সরকারি চাল নিয়ে বাল্কহেড ডুবি

প্রতিদিন ডেস্ক:
  • Update Time : সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ৪৮৫ Time View

মোঃ নূর আলম(বাচ্চু),মোংলা প্রতিনিধি :

মোংলা উপজেলার পশুর ও মোংলা নদীর মোহনায় কার্গো জাহাজের ধাক্কায় এমভি সাফিয়া নামের একটি চালবাহী বাল্কহেড জাহাজ ডুবে গেছে।

সোমবার সকাল থেকে ওই ডুবন্ত জাহাজ থেকে চাল অপসারনের কাজ শুরু হয়েছে।
রোববার দুপুরে ৬ হাজার বস্তা চাল নিয়ে জাহাজটি ডুবে যায়।

ডুবে যাওয়া এমভি সাফিয়া বাল্কহেডে করে ঈদ উপলক্ষে গরিব ও অসহায়দের জন্য ছয় হাজার বস্তা সরকারি চাল নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানা গেছে। তবে নৌযানডুবির ঘটনায় কেউ হতাহত বা নিখোঁজ হয়নি।

এদিকে পশুর ও মোংলা নদীর ত্রিমোহনায় বাল্কহেডটিকে ধাক্কা দেওয়া এমভি শাহজাদা-০৬ নামের কার্গো জাহাজটিকে রোববার সন্ধ্যায় জব্দ করেছে নৌ পুলিশ।

মোংলা নৌ পুলিশের উপপরিদর্শক সৈয়দ ফকরুল ইসলাম বলেন, ঈদ উপলক্ষে গরিব ও অসহায়দের জন্য রোববার সকালে খুলনার সরকারি খাদ্যগুদাম থেকে ৬ হাজার বস্তা (১৭৫ মেট্রিক টন) চাল নিয়ে মোংলার খাদ্যগুদামের উদ্দেশে যাচ্ছিল এমভি সাফিয়া বাল্কহেডটি।

দুপুরের পর মোংলা বন্দরের পশুর নদ ও মোংলা নদীর ত্রিমোহনায় পৌঁছালে পেছন দিক থেকে আসা ওই কার্গো জাহাজটি ধাক্কা দিলে চাল নিয়ে ডুবে যায় বাল্কহেডটি। তবে এ সময় বাল্কহেডে থাকা পাঁচজনই সাঁতরিয়ে তীরে উঠে যান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102