শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মোংলার যুবদল নেতা মোঃরেজাউল কবির শুভর অর্থায়নে মাছমারা,নারিকেলতলা পুল মেরামত মোংলায় যমুনা ডিপোতে সাড়ে ১২ হাজার লিটার তেলের হিসাবে গরমিল,ডিপো ম্যানেজার বরখাস্ত মোংলা উপজেলা প্রশাসনের পক্ষথেকে ২৫ মার্চ গনহত্যা দিবসে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শরণখোলায় কিশোরী রিয়া মনির গলাকাটা লাশ উদ্ধার নোয়াখালী -৫ আসনের এমপি’র পিআরও হিসেবে সাংবাদিক মজনুকে নিয়োগ: সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় নোয়াখালী কোম্পানীগঞ্জের সিরাজপুরে পারিবারিক কলহে যুবকের আত্মহত্যা কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুর ইউনিয়নে বজ্রপাতে যুবকের মৃত্যু, আহত ২ কোম্পানীগঞ্জ মডেল হাই এন্ড কেজি স্কুল এক্স স্টুডেন্ট এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে জামায়াতে-ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিল সম্পন্ন

প্রধানমন্ত্রীকে নিয়ে উপহাস করায় মোংলায় যুব মহিলা লীগের দুই নেত্রী বহিষ্কার

প্রতিদিন ডেস্ক:
  • Update Time : সোমবার, ১১ এপ্রিল, ২০২২
  • ১১৫০ Time View

মোঃনূর আলম(বাচ্চু),মোংলা প্রতিনিধিঃ

প্রধানমন্ত্রীকে নিয়ে উপহাস করায় মোংলা পৌর যুব মহিলা লীগের দুই নেত্রীকে বহিষ্কার করা হয়েছে। রবিবার বিকেলে মোংলা পোর্ট পৌর যুব মহিলা লীগের এক জরুরী সভায় এই সিদ্ধান্ত নেয় দলটি। বহিষ্কৃতরা হলেন মোংলা পৌর মহিলা লীগের যুগ্ম সম্পাদক সাজিয়া স্বপ্না ও পৌর যুব মহিলা লীগের সহ-সভাপতি ও পৌরসভার সংরক্ষিত নারী কাউন্সিলর শিউলি আকন। এ দুইজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় দলীয় পদসহ সাধারণ সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে বলে মােংলা পৌর শাখার যুব মহিলা লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানে হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৮ এপ্রিল যুব মহিলা লীগ মােংলা পৌর শাখার যুগ্ম সম্পাদক সাজিয়া পারভীন স্বপ্না তার ভেরিফাই ফেসবুক আইডি (Swapna Sajia) থেকে মাননীয় প্রধানমন্ত্রী জাতীর জনকের কন্যা আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে মিষ্টি কুমড়ার ছবিসহ উপহাস করে ও আপত্তিকর পােষ্ট সামাজিক যােগাযােগ মাধ্যমে পোষ্ট দেয়া হয়।

উল্লেখিত পােষ্টে মােংলা পৌর যুব মহিলা লীগের সহ-সভাপতি ও পৌরসভার সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর শিউলি আকন উৎসাহ ও তামাসামূলক মন্তব্য করে গুরুতর অপরাধ করেছে বলে সুমি লীলা ও ইস্তুতি সরকার তাদের বহিষ্কারাদেশ পত্রে উল্লেখ করেছেন। তারা এ অপরাধের কারণে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সাজিয়া পারভীন স্বপ্না ও শিউলি আকনকে মােংলা পৌর শাখার যুব মহিলা লীগ থেকে বহিষ্কার করা ও তাদের প্রাথমিক দলীয় সদস্য পদ বাতিল করা হলো বলে উল্লেখ করা হয়।

এ বহিষ্কারাদেশের বিষয়ে মোংলা পৌর যুব মহিলা লীগ’র শাখার সভাপতি সুমি লীলা বলেন, প্রাধানমন্ত্রীকে নিয়ে উপহাস ও আপত্তিকর পোস্ট করার ফলে মোংলাসহ দেশের অন্যান্য অঞ্চল থেকে বিষয়টির বিরুপ প্রতিক্রিয়া দেখা দেয়। তাই যুব মহিলা লীগের জরুরী বৈঠকে কমিটির সকল সদস্যদের মতামতের মাধ্যমে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিনি আরো বলেন, মোংলা পৌর যুব মহিলা লীগের দায়িত্বে থাকা অবস্থায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিকে নিয়ে এমন কটুক্তি ও উপহাস দুঃখজনক। আমি দলীয় জেলা ও বিভাগীয় পর্যায়ের নেতৃবৃন্দের সাথে আলাপ করে আইনিভাবে ব্যবস্থা গ্রহণের জন্য চেষ্টা করছি, যাতে করে আমার যুব মহিলা লীগের ভিতরে কোন নেতা-কর্মীরা প্রধানমন্ত্রীকে নিয়ে এমন বাজে মন্তব্য করতে আর কেউ সাহস না পায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102