বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বেনাপোল সীমান্তে বিজিবির কঠোর অবস্থানে বিএসএফের পুশইন প্রচেষ্টা ব্যর্থ বিদ্যুৎ,জ্বালানি প্রতিমন্ত্রী রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে করেন বিদ্যুৎ,জ্বালানি প্রতিমন্ত্রী রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে করেন বেনাপোল চেকপোস্ট দিয়ে  ভারতে পাচার হওয়া ২০ নারী-শিশুকে  ফেরত যশোরের শার্শায় পুলিশের অভিযানে ৭ পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার মোংলায় আবাসিক হোটেলে নারী এনজিও কর্মীর গোসলের ভিডিও ধারণ, আটক ২ প্রথম বার মোংলা পোর্ট পৌরসভা নিজস্ব ভবন পেতে চলেছে মোংলা থানার নবাগত ওসির বিরুদ্ধে বিএনপি এবং মহিলা দলের বিক্ষোভ মোংলার যুবদল নেতা মোঃরেজাউল কবির শুভর অর্থায়নে মাছমারা,নারিকেলতলা পুল মেরামত মোংলায় যমুনা ডিপোতে সাড়ে ১২ হাজার লিটার তেলের হিসাবে গরমিল,ডিপো ম্যানেজার বরখাস্ত

শরণখোলায় শুকরের আক্রমনে তিন আপন ভাই

নিউজ ডেস্ক:
  • Update Time : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ৩৪৭ Time View

বাগেরহাটের শরণখোলা উপজেলায় বন্য শূকরের আক্রমণে আপন ৩ ভাই আহত হয়েছেন।মঙ্গলবার (৮ অক্টোবর)দুপুরে উপজেলার ৩ রায়েন্দা ইউনিয়নের উত্তর তাফালবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের শরণখোলা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, সুন্দরবন থেকে একটি শুকর খাবারের সন্ধানে উপজেলার উত্তর তাফালবাড়ি গ্রামের বাসিন্দা ও গ্রাম পুলিশ কবির মোল্লার বাড়ির রান্না ঘরে ঢুকে পড়ে। এ সময় কবির মোল্লা ওই শুকরকে তাড়াতে গেলে ক্ষিপ্ত হয়ে কবির মোল্লা(৩৮ ),তার আপন ভাই ওমর মোল্লা (৩২) ও মাসুদ মোল্লা(২৮) কে কামড়ে আহত করে। এদের মধ্যে ওমর মোল্লা আঘাত গুরুতর। আহতদের শরণখোলা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।স্থানীয়রা জানায়, প্রায়ই সুন্দরবন থেকে শূকরের দল পালাক্রমে লোকালয়ে এসে ফসলি জমি নষ্ট করে এবং অনেক সময় এলাকাবাসির বাড়ি ঘরের ক্ষতি সাধন করে।
এ ব্যাপারে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আসফাক হোসেন বলেন, একজনের আঘাত কিছুটা গুরুতর হলেও তিনি শংকা মুক্ত। অন্য দুইজনও স্বাভাবিক আছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102