শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মোংলা উপজেলার সকল কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জামাদি ৯ম পে-স্কেল গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে তিনদিনের অবস্থান ও বিক্ষোভ সংসদ নির্বাচনকে সামনে রেখে নৌবাহিনীর টহল চলমান থাকবে পশুর নদীর তীর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার মোংলা পৌর বিএনপির সভাপতির আয়োজনে বেগম জীয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অপহৃত এক নরীকে উদ্ধার এবং অপহরণকারী কে আটক করেছে কোস্টগার্ড ট্রেনের নিচে কাটা পড়ে নারীর মর্মান্তিক মৃত্যু পর্যটক অপহরণের মূল হোতাকে সুন্দরবন থেকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড রামপাল মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট দ্বিতীয়বারের মতো ইতিহাস সৃষ্টি করেছে বেগম জিয়ার মাগফেরাত কামনায় মোংলায় দোয়া ও মিলাদ মাহফিল

মোরেলগঞ্জে ছুরিকাঘাতে যুবক খুন

প্রতিদিন ডেস্ক:
  • Update Time : সোমবার, ১৩ মে, ২০২৪
  • ২৮৮ Time View

বাগেরহাটের মোরেলগঞ্জে তুচ্ছ ঘটনায় ভ্যান চালকের ছুরিকাঘাতে আল ইমরান (২৫) নামের এক ইজিবাইকচালক নিহত হয়েছেন। সোমবার (১৩ মে) রাত সাড়ে সাতটার দিকে মোরেলগঞ্জ উপজেলার আমতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইমরান খান পার্শবর্তী ইন্দুরকানি উপজেলারচরণী পর্তাশী গ্রামের মো. সামাদ খানের ছেলে।

জানা গেছে, আহাদ শেখ একটি ভ্যানে করে কিছু সুপারি বিক্রির জন্য মোরেলগঞ্জ বাজারের দিকে যাচ্ছিলেন। ওই সময় বলইবুনিয়া গ্রামের সেলিম শেখের ছেলে ইজিবাইক চালক আহাদ শেখের সাথে তুচ্ছ ঘটনায় তর্ক হয়। এক পর্যায়ে আহাদ শেখ ইমরানের বুকে ছুরিকাঘাত করে। স্থানীয়রা তাকে দ্রুত বাগেরহাট সদর হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক ডা. নিশাত তাসনিম তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দীন বলেন, ছুরিকাঘাতে আহত এক যুবক বাগেরহাট সদর হাসপাতালে মারা গেছে। ঘটনাস্থলে পুলিশের একাধিক দল পৌছেছে। এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের জন্য অভিযান শুরু হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102