মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বেনাপোল সীমান্তে বিজিবির কঠোর অবস্থানে বিএসএফের পুশইন প্রচেষ্টা ব্যর্থ বিদ্যুৎ,জ্বালানি প্রতিমন্ত্রী রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে করেন বিদ্যুৎ,জ্বালানি প্রতিমন্ত্রী রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে করেন বেনাপোল চেকপোস্ট দিয়ে  ভারতে পাচার হওয়া ২০ নারী-শিশুকে  ফেরত যশোরের শার্শায় পুলিশের অভিযানে ৭ পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার মোংলায় আবাসিক হোটেলে নারী এনজিও কর্মীর গোসলের ভিডিও ধারণ, আটক ২ প্রথম বার মোংলা পোর্ট পৌরসভা নিজস্ব ভবন পেতে চলেছে মোংলা থানার নবাগত ওসির বিরুদ্ধে বিএনপি এবং মহিলা দলের বিক্ষোভ মোংলার যুবদল নেতা মোঃরেজাউল কবির শুভর অর্থায়নে মাছমারা,নারিকেলতলা পুল মেরামত মোংলায় যমুনা ডিপোতে সাড়ে ১২ হাজার লিটার তেলের হিসাবে গরমিল,ডিপো ম্যানেজার বরখাস্ত

বেগম জিয়ার মাগফেরাত কামনায় মোংলায় দোয়া ও মিলাদ মাহফিল

প্রতিদিন ডেস্ক:
  • Update Time : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ৫০৫ Time View

মোঃ নূর আলম(বাচ্চু),মোংলা(বাগেরহাট):

মোংলায় পৌর বিএনপির উদ্যোগে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে পৌর শহরের মাদ্রাসা রোডের অস্থায়ী কার্যালয়ে এ দোয়া অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে বক্তারা গভীর শ্রদ্ধা ও আবেগের সঙ্গে বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, দেশ ও জাতির প্রতি তার অবিস্মরণীয় অবদান এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় তার ঐতিহাসিক ভূমিকার কথা স্মরণ করে বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র, যিনি দীর্ঘ রাজনৈতিক জীবনে আপসহীন নেতৃত্ব দিয়ে দেশের মানুষের ভোটাধিকার ও মৌলিক অধিকার রক্ষায় সংগ্রাম করেছেন। তার ইন্তেকালে জাতি একজন প্রবীণ রাজনৈতিক নেত্রীকে হারিয়েছে।

এ সময় পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, বিএনপি নেতা খোরশেদ আলম, বাবলু ভূইয়া, মোঃ আলাউদ্দিন, সাহেব আলী মল্লিক, মোঃ কাজী ফারুক, মোঃ জসিমউদদীন, আব্দুস সালাম ব্যাপারী, শাহজাহান ফকির, মোঃ মোস্তফা শেখ সহ পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ধর্মপ্রাণ মুসুল্লীগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বেগম খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। এছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়।পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি, স্থিতিশীলতা এবং গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত থাকার জন্য দোয়া করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102