সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত ফরিদুল ইসলাম মন্ত্রী হওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরন করেছে বিএনপি মোংলা উপজেলার সকল কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জামাদি ৯ম পে-স্কেল গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে তিনদিনের অবস্থান ও বিক্ষোভ সংসদ নির্বাচনকে সামনে রেখে নৌবাহিনীর টহল চলমান থাকবে পশুর নদীর তীর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার মোংলা পৌর বিএনপির সভাপতির আয়োজনে বেগম জীয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অপহৃত এক নরীকে উদ্ধার এবং অপহরণকারী কে আটক করেছে কোস্টগার্ড ট্রেনের নিচে কাটা পড়ে নারীর মর্মান্তিক মৃত্যু পর্যটক অপহরণের মূল হোতাকে সুন্দরবন থেকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড

জনবান্ধব এই সরকার সব সময় মানুষের পাশে দাঁড়ায়ঃ এমপি বাবু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২
  • ৮৯৯ Time View

খুলনা প্রতিনিধিঃ

খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু বলেছেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামীলীগ জনবান্ধব এই সরকার সব সময় অসহায়,রোগ গ্রস্ত, নিপীড়িত, নির্যাতিত মানুষের পাশে দাড়ায়। প্রতি মাসে কিডনি ক্যান্সার, হার্টজনিত দুরারোগ্য রোগে আক্রান্ত রোগীর মাঝে গণতন্ত্রের মানসকন্যা পরিবর্তন ও উন্নয়নের অগ্রদূত জননেত্রী শেখ হাসিনার (প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে) প্রায় ১৫ লক্ষ টাকার অনুদান বিতরণ করছি। এই শেখ হাসিনার সরকার গণ মানুষের উন্নয়নে কাজ করে। জনবান্ধব এই সরকার মানুষের পাশে দাঁড়ায়।

২৮ জুলাই বৃহস্পতিবার দুপুরে কয়রা উপজেলা পরিষদ মিলনায়তনে ১০ জন অসহায় মানুষের চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের ত্রাণ ও কল্যাণ তহবিলের চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস, ভাইস চেয়ারম্যান এ্যাড. কমলেশ কুমার সানা, মহিলা ভাইস চেয়ারম্যানস নাসিমা আলম, কয়রা থানার অফিসার ইনচার্জ এবিএমএস দোহা (বিপিএম), উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদীব বালা, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ আমিনুল হক, ইউপি চেয়ারম্যান এস এম বাহারুল ইসলাম, আলহাজ্ব মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ, আলহাজ্ব আব্দুস সামাদ গাজী সহ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ এলাকার প্রবীন গণ্যমান্য ব্যক্তিবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102