মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বেনাপোল সীমান্তে বিজিবির কঠোর অবস্থানে বিএসএফের পুশইন প্রচেষ্টা ব্যর্থ বিদ্যুৎ,জ্বালানি প্রতিমন্ত্রী রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে করেন বিদ্যুৎ,জ্বালানি প্রতিমন্ত্রী রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে করেন বেনাপোল চেকপোস্ট দিয়ে  ভারতে পাচার হওয়া ২০ নারী-শিশুকে  ফেরত যশোরের শার্শায় পুলিশের অভিযানে ৭ পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার মোংলায় আবাসিক হোটেলে নারী এনজিও কর্মীর গোসলের ভিডিও ধারণ, আটক ২ প্রথম বার মোংলা পোর্ট পৌরসভা নিজস্ব ভবন পেতে চলেছে মোংলা থানার নবাগত ওসির বিরুদ্ধে বিএনপি এবং মহিলা দলের বিক্ষোভ মোংলার যুবদল নেতা মোঃরেজাউল কবির শুভর অর্থায়নে মাছমারা,নারিকেলতলা পুল মেরামত মোংলায় যমুনা ডিপোতে সাড়ে ১২ হাজার লিটার তেলের হিসাবে গরমিল,ডিপো ম্যানেজার বরখাস্ত

কৃষিবিদ শামীমের বিরুদ্ধে সংবাদের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল

নিউজ ডেস্ক:
  • Update Time : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ৪৬৮ Time View

মো: নূর আলম(বাচ্চু),মোংলা প্রতিনিধি:

কেন্দ্রীয় বিএনপি’র গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীমের বিরুদ্ধে সংবাদ প্রকাশের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি।

শনিবার (৭ ডিসেম্বর) বিকেলে মোংলা পৌর, উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের ব্যানারে বিক্ষোভ মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পৌর মার্কেটের সামনে একটি প্রতিবাদ সমাবেশ করে।

এসময় বক্তারা বলেন, কেন্দ্রীয় বিএনপি’র গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম একজন জননন্দিত নেতা। তাকে নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে। নিউজ চ্যানেল২৪ সহ বিভিন্ন মাধ্যমে জনপ্রিয় নেতা শামীমের জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে একটি মহল অপপ্রচারের লিপ্ত রয়েছে। তারা এমন অপপ্রচার না চালানোসহ গণমাধ্যমকে ইতিবাচক সংবাদ প্রচারের আহবান জানান। তারা এই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

এসময় পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মো. এমরান হোসেন, ইমান হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম, যুবদল নেতা মামুন ভুইয়া, মহসিন পাটোয়ারী, পৌর মৎসজীবি দলের সাধারণ সম্পাদক মিজান মিয়া, সিনয়র সহ-সভাপতি মো. হাফিজুল মোল্লা, সহ-সভাপতি মো. বেল্লাল, পৌর সেচ্ছাসেবকদলের আহবায়ক শাহজালাল সাব্বির, সদস্য সচিব নুর উদ্দিন টুটুল, পৌর জিয়া প্রজন্ম দলের সদস্য সচিব মো. রানা, ৪নং ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সজিব, ১নং ওয়ার্ড সেচ্ছাসেবকদলের সদস্য সচিব মো. রনি হাওলাদার, ২নং ওয়ার্ড সেচ্ছাসেবকদলের আহবায়ক মো. ইউনুস মোল্লা, ৩নং ওয়ার্ড সেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক মো. নয়ন, ৪নং ওয়ার্ড সেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক মাছুম বিল্লাহ, মো. মানিক, ৬নং ওয়ার্ড সেচ্ছাসেবকদলের আহবায়ক মো. রবিউল ইসলাম, সাধারন সম্পাদক সোহাগ সরদার, যুগ্ম আহবাক মো. আরিফ হাওলাদার সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102