সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত ফরিদুল ইসলাম মন্ত্রী হওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরন করেছে বিএনপি মোংলা উপজেলার সকল কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জামাদি ৯ম পে-স্কেল গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে তিনদিনের অবস্থান ও বিক্ষোভ সংসদ নির্বাচনকে সামনে রেখে নৌবাহিনীর টহল চলমান থাকবে পশুর নদীর তীর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার মোংলা পৌর বিএনপির সভাপতির আয়োজনে বেগম জীয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অপহৃত এক নরীকে উদ্ধার এবং অপহরণকারী কে আটক করেছে কোস্টগার্ড ট্রেনের নিচে কাটা পড়ে নারীর মর্মান্তিক মৃত্যু পর্যটক অপহরণের মূল হোতাকে সুন্দরবন থেকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড

আওয়ামী লীগের উপদেষ্টা হলেন নূহ উল আলম লেনিন

নিউজ ডেস্ক:
  • Update Time : রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ৫২২ Time View

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হলেন নূহ উল আলম লেনিন। দলের বিভিন্নপর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পর ২০১৬ সাল থেকে আর কোনো পদে ছিলেন না লেনিন। আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আবারো দলে স্থান পেলেন নূহ উল আলম লেনিন।

শনিবার এ সংক্রান্ত চিঠি পাওয়ার কথা নিশ্চিত করেছেন নূহ উল আলম লেনিন। তিনি বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সই করা চিঠি শনিবারই পেয়েছি।

আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুসারে, উপদেষ্টা পরিষদ হচ্ছে দলের ‘থিঙ্কট্যাংক’। রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বিষয়ে দলকে পরামর্শ ও দিকনির্দেশনা দেবে এই পরিষদ। এ ছাড়া অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিষয়েও দলের সভাপতিকে পরামর্শ দেয়ার কথা উপদেষ্টাদের। উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা ৫১। তবে এই সংখ্যা দলীয় সভানেত্রী শেখ হাসিনা বৃদ্ধি করতে পারবেন।

নূহ উল আলম লেনিন ১৯৯৭ সালে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি থেকে আওয়ামী লীগে যোগ দেন। ওই বছরই আওয়ামী লীগের সম্মেলনে তিনি দলের কেন্দ্রীয় নির্বাহী সদস্য নির্বাচিত হন। পরের বার তিনি তথ্য ও গবেষণা সম্পাদক হন। এরপর দায়িত্ব পান প্রচার সম্পাদকের। ২০১২ সালে তাকে আওয়ামী লীগের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম প্রেসিডিয়াম সদস্য করা হয়। ২০১৬ সালে তিনি বাদ পরেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102