মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বেনাপোল সীমান্তে বিজিবির কঠোর অবস্থানে বিএসএফের পুশইন প্রচেষ্টা ব্যর্থ বিদ্যুৎ,জ্বালানি প্রতিমন্ত্রী রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে করেন বিদ্যুৎ,জ্বালানি প্রতিমন্ত্রী রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে করেন বেনাপোল চেকপোস্ট দিয়ে  ভারতে পাচার হওয়া ২০ নারী-শিশুকে  ফেরত যশোরের শার্শায় পুলিশের অভিযানে ৭ পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার মোংলায় আবাসিক হোটেলে নারী এনজিও কর্মীর গোসলের ভিডিও ধারণ, আটক ২ প্রথম বার মোংলা পোর্ট পৌরসভা নিজস্ব ভবন পেতে চলেছে মোংলা থানার নবাগত ওসির বিরুদ্ধে বিএনপি এবং মহিলা দলের বিক্ষোভ মোংলার যুবদল নেতা মোঃরেজাউল কবির শুভর অর্থায়নে মাছমারা,নারিকেলতলা পুল মেরামত মোংলায় যমুনা ডিপোতে সাড়ে ১২ হাজার লিটার তেলের হিসাবে গরমিল,ডিপো ম্যানেজার বরখাস্ত

বাগেরহাটে বেড়েছে করোনা রোগীর সংখ্যা, শনাক্তের হার ৩২.০৫%

প্রতিদিন ডেস্ক:
  • Update Time : সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২
  • ১৮০২ Time View

বাগেরহাটে তৃতীয় ধাপে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড গড়েছে। বেড়েছে করোনা রোগীর সংখ্যা, শনাক্তের হার ৩২.০৫ %। গত ২৪ ঘণ্টায় ৭৮ জনের নমুনা পরীক্ষা করে ২৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ১৫০ জন।

সোমবার (২৪জানুয়ারি) দুপুরে বাগেরহাটের ডেপুটি সিভিল সার্জন ডাঃ মো: হাবিবুর রহমান জানান, করোণায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৬ হাজার ৯৩৫ জন। নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন ২১২ জন।হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৩ জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১৪৪ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৫ জনের মধ্যে বাগেরহাট সদর উপজেলায় ৬ জন, কচুয়ায় ১ জন, ফকিরহাটে ৭ জন, মোংলায় ২ জন,মোল্লাহাটে ৬ এবং চিতলমারী উপজেলায় ৩ জন রয়েছ। এর আগে গত ২১ জানুয়ারি বাগেরহাটে ২০ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ৪ জন, ২০ জানুয়ারি ৩৬ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের সংখ্যা ছিল ৮ জন, ১৯ জানুয়ারি ৩৭ জনে শনাক্তের সংখ্যা ছিল ৪ জন, ১৮ জানুয়ারি ২৭ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ৩ জন। সে হিসেবে বাগেরহাটে প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে আক্রান্তের সংখ্যা। মাস্ক না পরা, স্বাস্থ্যবিধি উপেক্ষিত, হাত ধোয়ার অভ্যাস ত্যাগ ও সচেতনতার অভাবে বাগেরহাটে আক্রান্ত ও সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে।
তিনি আরো জানান, করোনাভাইরাসের বর্তমান ধরন ওমিক্রনে সংক্রমণ বেড়েছে। যার ফলে সচেতনতা বৃদ্ধি ও টিকা গ্রহণের প্রতি সবাইকে আরও বেশি আন্তরিক হতে হবে। করোনা সংক্রমণ বন্ধে প্রথম থেকে মানুষকে স্বাস্থ্যবিধি মানাতে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। এ ছাড়া যাতে সব নাগরিক টিকাগ্রহণ করতে পারেন, সেই লক্ষে আমরা প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছিলাম। এ পর্যন্ত বাগেরহাটে ১১ লাখ ২ হাজার ২৬৯ জনকে আমরা প্রথম ডোজ দিয়েছি। দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৭ লাখ ৩ হাজার ৬২৪ জনকে। বুস্টার ডোজ গ্রহণ করেছেন ২০ হাজার ৯০৫ জন। শিক্ষার্থীদের টিকা দানেও এগিয়ে রয়েছে বাগেরহাট স্বাস্থ্য বিভাগ। রোববার পর্যন্ত বাগেরহাটে ১ লাখ ৫৩ হাজার ৩৬১ জন শিক্ষার্থীকে প্রথম ডোজ এবং ৪৬ হাজার ৪৩৭ জন শিক্ষার্থীকে দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে। এই মহামারী সংক্রামন মোকাবেলায় সবাইকে মাস্ক পরিধান ও নিয়মিত হাত ধোয়ার অনুরোধ করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102