শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মোংলার যুবদল নেতা মোঃরেজাউল কবির শুভর অর্থায়নে মাছমারা,নারিকেলতলা পুল মেরামত মোংলায় যমুনা ডিপোতে সাড়ে ১২ হাজার লিটার তেলের হিসাবে গরমিল,ডিপো ম্যানেজার বরখাস্ত মোংলা উপজেলা প্রশাসনের পক্ষথেকে ২৫ মার্চ গনহত্যা দিবসে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শরণখোলায় কিশোরী রিয়া মনির গলাকাটা লাশ উদ্ধার নোয়াখালী -৫ আসনের এমপি’র পিআরও হিসেবে সাংবাদিক মজনুকে নিয়োগ: সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় নোয়াখালী কোম্পানীগঞ্জের সিরাজপুরে পারিবারিক কলহে যুবকের আত্মহত্যা কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুর ইউনিয়নে বজ্রপাতে যুবকের মৃত্যু, আহত ২ কোম্পানীগঞ্জ মডেল হাই এন্ড কেজি স্কুল এক্স স্টুডেন্ট এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে জামায়াতে-ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিল সম্পন্ন

উন্নয়নের রোল মডেল হবে বাগেরহাট ২ আসন,আলহাজ্ব মো. জুলফিকার আলী

প্রতিদিন ডেস্ক:
  • Update Time : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ৫২০ Time View

মোঃ নূর আলম(বাচ্চু),মোংলা প্রতিনিধি:

মোংলা পৌর বিএনপির সভাপতি, সাবেক পৌর মেয়র ও নবগঠিত বাগেরহাট-২ (রামপাল-মোংলা ও ফকিরহাট) সংসদীয় আসনের বিএনপি মনোনয়নপ্রত্যাশী আলহাজ্ব মো. জুলফিকার আলী বলেন, সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি দীর্ঘদিন ধরে দলের জন্য কাজ করে যাচ্ছি। এলাকার সাধারণ জনগন আমার সঙ্গে আছেন। দল আমাকে মনোনয়ন দিলে সবাইকে নিয়ে বাগেরহাট- আসনকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলবো।

শুক্রবার (৭ নভেম্বর) বিকাল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিএনপি যদি আমাকে বাগেরহাট-২ আসন থেকে মনোনয়ন দেয়, তাহলে বিপুল ভোটে বিজয়ী হয়ে তারুণ্যের অহংকার, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিজয়ের উপহার দিবো। আমি বিশ্বাস করি, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে ধানের শীষের প্রতীকেই বিপুল ভোটে জয়লাভ সম্ভব।

এর আগে পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র জুলফিকার আলীর নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে একটি শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সেখানে জিয়াউর রহমানের জীবন, কর্ম ও রাজনৈতিক দর্শন নিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল মান্নান হাওলাদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক মো. নাসির তালুকদার, মো. গোলাম নুর জনি, সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব মো. খোরশেদ আলম, যুবদল নেতা মো. আলাউদ্দিন, পৌর মহিলা দলের সভানেত্রী কমলা বেগম, রামপাল উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান তুহিন, সাধারণ সম্পাদক, মো. আলতাফ হোসেন বাবু সহ মোংলা পৌর ও ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ এবং কর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102