শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
মোংলার যুবদল নেতা মোঃরেজাউল কবির শুভর অর্থায়নে মাছমারা,নারিকেলতলা পুল মেরামত মোংলায় যমুনা ডিপোতে সাড়ে ১২ হাজার লিটার তেলের হিসাবে গরমিল,ডিপো ম্যানেজার বরখাস্ত মোংলা উপজেলা প্রশাসনের পক্ষথেকে ২৫ মার্চ গনহত্যা দিবসে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শরণখোলায় কিশোরী রিয়া মনির গলাকাটা লাশ উদ্ধার নোয়াখালী -৫ আসনের এমপি’র পিআরও হিসেবে সাংবাদিক মজনুকে নিয়োগ: সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় নোয়াখালী কোম্পানীগঞ্জের সিরাজপুরে পারিবারিক কলহে যুবকের আত্মহত্যা কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুর ইউনিয়নে বজ্রপাতে যুবকের মৃত্যু, আহত ২ কোম্পানীগঞ্জ মডেল হাই এন্ড কেজি স্কুল এক্স স্টুডেন্ট এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে জামায়াতে-ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিল সম্পন্ন

মোংলায় ভারী বৃষ্টিতে প্লাবিত নিম্নাঞ্চল, বন্দরে দুটি জাহাজের খালাস কাজ বন্ধ

নিউজ ডেস্ক:
  • Update Time : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ৩৬০ Time View

মো: নূর আলম(বাচ্চু),মোংলা(বাগেরহাট):

মোংলায় টানা দুই দিনের ভারী বৃষ্টিতে মোংলা পৌর শহরসহ উপজেলার বিভন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বৃষ্টি কমে আসায় পানি নামতে শুরু করলেও অনেক এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। উপজেলার সোনাইলতলা,মিঠাখালি, চাঁদপাই,বুড়িরডাংগা,চিলা ও সুন্দরবনের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিতে অনেকের পুকুর ও মাছের ঘের তলিয়ে গেছে। টানা বৃষ্টিতে পৌর শহরের শেহলাবুনিয়া, মাকোড়ঢোন, কুমারখালী, কানাইনগর, কাইনমারীসহ বিভিন্ন এলাকা পানিতে নিমজ্জিত হয়ে দুর্ভোগ বেড়েছে মানুষের। অনেক বাসাবাড়িতে পানি উঠে গেছে। বিভিন্ন সড়কে পানি জমে থাকায় ভোগান্তি বেড়েছে কয়েক গুণ।

পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টি হলেই প্লাবিত হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয় বলে অভিযোগ পৌরসভার বাসিন্দাদের। এই সমস্যার সমাধানে কর্তৃপক্ষের হস্তক্ষেপ চেয়েছেন তারা। এ ছাড়া পানি বেড়ে অনেকের মাছের ঘের তলিয়ে গেছে। ভেসে গেছে উপজেলার বিভিন্ন চিংড়ি ঘের। মাছ রক্ষায় চারপাশে নেট দিয়ে রেখেছেন ঘের মালিকেরা। কৃষিজমিও বৃষ্টির পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে।

মোংলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অঞ্জন বিশ্বাস বলেন, মোংলা এলাকায় টানা বৃষ্টিতে নিম্নাঞ্চল তলিয়ে অন্তত এক হাজারের ওপরে চিংড়ি ঘের ডুবে গেছে। মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ সূত্রে জানায়, মোংলা বন্দরে অবস্থান করা ৮টি পণ্যবাহী জাহাজের মধ্যে দুটি জাহাজে পণ্য খালাস সম্পূর্ণ বন্ধ রয়েছে। খালাস বন্ধ হওয়া বিদেশি জাহাজ দুটিতে কানাডা থেকে সার আমদানি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102