শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
মোংলার যুবদল নেতা মোঃরেজাউল কবির শুভর অর্থায়নে মাছমারা,নারিকেলতলা পুল মেরামত মোংলায় যমুনা ডিপোতে সাড়ে ১২ হাজার লিটার তেলের হিসাবে গরমিল,ডিপো ম্যানেজার বরখাস্ত মোংলা উপজেলা প্রশাসনের পক্ষথেকে ২৫ মার্চ গনহত্যা দিবসে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শরণখোলায় কিশোরী রিয়া মনির গলাকাটা লাশ উদ্ধার নোয়াখালী -৫ আসনের এমপি’র পিআরও হিসেবে সাংবাদিক মজনুকে নিয়োগ: সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় নোয়াখালী কোম্পানীগঞ্জের সিরাজপুরে পারিবারিক কলহে যুবকের আত্মহত্যা কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুর ইউনিয়নে বজ্রপাতে যুবকের মৃত্যু, আহত ২ কোম্পানীগঞ্জ মডেল হাই এন্ড কেজি স্কুল এক্স স্টুডেন্ট এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে জামায়াতে-ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিল সম্পন্ন

কয়লা সংকটে আবার বন্ধ রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র

এস.এম হাসিবুর রহমান
  • Update Time : রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ৭৯২ Time View

কয়লা সংকটে আবার রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ রয়েছে। রোববার ভোরে কেন্দ্রটির উৎপাদন বন্ধ হয়ে যায়।

বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিআইএফপিসিএল) উপ-মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কয়লা সংকটের কারণে ভোর সাড়ে ৩টা থেকে প্রথম ইউনিটের উৎপাদন বন্ধ রয়েছে। কয়লা আমদানির জন্য সব ধরনের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। ৮ আগস্ট কয়লা এসে পৌঁছলে পুনরায় উৎপাদনে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এর আগে টারবাইন ত্রুটির কারণে গত ১৬ জুলাই বন্ধ হয়ে যায় রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র। বিদ্যুৎ শক্তি উৎপাদনের ঘূর্ণায়মান যন্ত্র (টারবাইন) মেরামত শেষে বৃহস্পতিবার দুপুর থেকে উৎপাদন শুরু হয়।

গত বছরের ১৭ ডিসেম্বর রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রটি চালু হওয়ার পর সাত মাসে পাঁচ বার বন্ধ হয়েছে বিদ্যুৎকেন্দ্রটি। উৎপাদন শুরুর পর প্রথম ১৪ জানুয়ারি, এরপর ১৫ এপ্রিল, ২৩ এপ্রিল, ৩০ জুন ও ১৬ জুলাই বন্ধ হয় এ বিদ্যুৎকেন্দ্রটি। বারবার বিদ্যুৎ কেন্দ্রটির প্রথম ইউনিটের উৎপাদন বন্ধ হওয়ায় দ্বিতীয় ইউনিটের বাণিজ্যিক উৎপাদন শুরু হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন সচেতন মহল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102