শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মোংলার যুবদল নেতা মোঃরেজাউল কবির শুভর অর্থায়নে মাছমারা,নারিকেলতলা পুল মেরামত মোংলায় যমুনা ডিপোতে সাড়ে ১২ হাজার লিটার তেলের হিসাবে গরমিল,ডিপো ম্যানেজার বরখাস্ত মোংলা উপজেলা প্রশাসনের পক্ষথেকে ২৫ মার্চ গনহত্যা দিবসে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শরণখোলায় কিশোরী রিয়া মনির গলাকাটা লাশ উদ্ধার নোয়াখালী -৫ আসনের এমপি’র পিআরও হিসেবে সাংবাদিক মজনুকে নিয়োগ: সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় নোয়াখালী কোম্পানীগঞ্জের সিরাজপুরে পারিবারিক কলহে যুবকের আত্মহত্যা কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুর ইউনিয়নে বজ্রপাতে যুবকের মৃত্যু, আহত ২ কোম্পানীগঞ্জ মডেল হাই এন্ড কেজি স্কুল এক্স স্টুডেন্ট এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে জামায়াতে-ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিল সম্পন্ন

হরিণাকুণ্ডুতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ!

নিউজ ডেস্ক:
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১
  • ৯৩৪ Time View

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার(২৩ ডিসেম্বর) দুপুরে কৃষি অফিস সন্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাফিস সুলতানা এর সভাপতিত্বে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি)সেলিম আহমেদ,পৌরসভার মেয়র ও সাবেক ছাত্রনেতা ফারুক হোসেন। এসময় বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার হাফিজ হাসান স্বাগত বক্তব্য রাখেন।

আরও উপস্থিত ছিলেন হরিণাকুণ্ডু প্রেসক্লাব সভাপতি এম সাইফুজ্জামান তাজু , সহ সভাপতি মোস্তাক আহমেদ, পৌর প্যানেল মেয়র সিদ্দীকুর রহমান, পৌর কাউন্সিলর বাবলুর রহমান সহ কৃষি অফিস এসএপিপিও মনিশংকর বিস্বাস,হিসাব সহকারী দেবব্রত দত্ত,উপসহকারী কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম,রামেন্দু বিস্বাস, রাজু আহম্মের সহ সকল উপসহকারী কৃষি কর্মকর্তা।

২৪শত কৃষকের মাঝে ৪৮শত কেজি হাইব্রিড ও ১২ শত কৃষকের মাঝে ৬ হাজার কেজি উফসি ধানবীজ সহ কৃষকপ্রতি ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102