শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
মোংলা উপজেলার সকল কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জামাদি ৯ম পে-স্কেল গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে তিনদিনের অবস্থান ও বিক্ষোভ সংসদ নির্বাচনকে সামনে রেখে নৌবাহিনীর টহল চলমান থাকবে পশুর নদীর তীর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার মোংলা পৌর বিএনপির সভাপতির আয়োজনে বেগম জীয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অপহৃত এক নরীকে উদ্ধার এবং অপহরণকারী কে আটক করেছে কোস্টগার্ড ট্রেনের নিচে কাটা পড়ে নারীর মর্মান্তিক মৃত্যু পর্যটক অপহরণের মূল হোতাকে সুন্দরবন থেকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড রামপাল মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট দ্বিতীয়বারের মতো ইতিহাস সৃষ্টি করেছে বেগম জিয়ার মাগফেরাত কামনায় মোংলায় দোয়া ও মিলাদ মাহফিল

সুন্দরবনে জাহাজে অসুস্থ পর্যটককে চিকিৎসা দিল কোস্ট গার্ড

নিউজ ডেস্ক:
  • Update Time : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ৩৬৭ Time View

মো: নূর আলম(বাচ্চু),মোংলা প্রতিনিধি:

সুন্দরবনের সংরক্ষিত অঞ্চল কটকায় “এমভি দি ক্রাউন” নামে একটি জাহাজে এক নারী পর্যটক অসুস্থ হয়ে পড়ে। আশপাশে কোনো হাসপাতাল না থাকায় বিষয়টি জানিয়ে কোস্ট গার্ডকে খবর দেওয়া হলে কোস্ট গার্ডের একটি মেডিকেল দল ঘটনাস্থলে পৌঁছে পর্যটকের চিকিৎসার ব্যবস্থা করে।

রবিবার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার খন্দকার মুনিফ তকি স্বাক্ষরিত এক প্রেস বিঙ্গাপ্তীতে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বাংলাদেশ কোস্ট গার্ড উপকূল অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি মানবতার সেবায় বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় গত শুক্রবার (১৩ ডিসেম্বর) একটি পর্যটক দল খুলনা থেকে ‘এমভি দি ক্রাউন’ নামক জাহাজে করে সুন্দরবন ভ্রমণের উদ্দেশ্যে যান। হঠাৎ গত শনিবার (১৪ ডিসেম্বর) রাত আনুমানিক ৩ টায় সুন্দরবনের সংরক্ষিত অঞ্চল কটকায় অবস্থানকালে স্বাস্থ্য অধিদপ্তরে কর্মরত ডাঃ ফেরদৌস রহমান’র স্ত্রী জাহাজে অবস্থানরত যাত্রী রহিমা আক্তার’র শ্বাসকষ্ট জনিত সমস্যা দেখা দেয়।

জাহাজ কর্তৃপক্ষ বাংলাদেশ কোস্ট গার্ডের কাছে চিকিৎসা সহায়তা অনুরোধ করলে তাৎক্ষণিকভাবে সমুদ্রে অবস্থানরত বাংলাদেশ কোস্ট গার্ড জাহাজ নোয়াখালী হতে একটি মেডিকেল টিম প্রয়োজনীয় ঔষধ সামগ্রী ও অক্সিজেন সিলিন্ডার সহ পর্যটকবাহী জাহাজ এমভি দি ক্রাউনে পৌঁছায়।

কোষ্টগার্ডের মেডিকেল টিম রোগীকে চিকিৎসা সহায়তা দেওয়া হলে রোগী স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। এতে জাহাজে অবস্থানরত পর্যটক এবং জাহাজ কর্তৃপক্ষের মাঝে স্বস্তি ফিরে আসে। যার ফলে ওই ভ্রমণকারী জাহাজে অবস্থানরত পর্যটক এবং জাহাজ কর্তৃপক্ষ বাংলাদেশ কোস্ট গার্ডের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে।

তিনি আরও জানান, জনগণের সেবায় কোস্ট গার্ড সর্বদা নিয়োজিত ছিলো এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

উল্লেখ্য, ট্যুরিস্ট সিজনে সাধারনত এধরনের জাহাজগুলি সমুদ্র তীরবর্তী সুন্দরবনের গহীন এলাকায় গমন করে থাকে। ঐ এলাকাসমূহে যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত দূর্গম এবং জরুরী চিকিৎসা সেবা দেওয়া অত্যন্ত দুরুহ বিষয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102