শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মোংলার যুবদল নেতা মোঃরেজাউল কবির শুভর অর্থায়নে মাছমারা,নারিকেলতলা পুল মেরামত মোংলায় যমুনা ডিপোতে সাড়ে ১২ হাজার লিটার তেলের হিসাবে গরমিল,ডিপো ম্যানেজার বরখাস্ত মোংলা উপজেলা প্রশাসনের পক্ষথেকে ২৫ মার্চ গনহত্যা দিবসে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শরণখোলায় কিশোরী রিয়া মনির গলাকাটা লাশ উদ্ধার নোয়াখালী -৫ আসনের এমপি’র পিআরও হিসেবে সাংবাদিক মজনুকে নিয়োগ: সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় নোয়াখালী কোম্পানীগঞ্জের সিরাজপুরে পারিবারিক কলহে যুবকের আত্মহত্যা কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুর ইউনিয়নে বজ্রপাতে যুবকের মৃত্যু, আহত ২ কোম্পানীগঞ্জ মডেল হাই এন্ড কেজি স্কুল এক্স স্টুডেন্ট এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে জামায়াতে-ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিল সম্পন্ন

সার্ভিস বাংলাদেশ’র আয়োজনে নিরাপদ সড়ক দাবীতে লিফলেট বিতরণ ও পথসভা

প্রতিদিন ডেস্ক:
  • Update Time : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ৪২৩ Time View

মোঃ নূর আলম(বাচ্চু),মোংলাপ্রতিনিধিঃ

“ছাত্র জনতার অঙ্গীকার,
নিরাপদ সড়ক হোক সবার”এ প্রতিপাদ্যের মধ্য দিয়ে আগামী ২২ শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসুচীর অংশ হিসেবে রিক্সা ভ্যান,ইজিবাইক,টমটম,নসিমন,মোটরসাইকেল,অটোরিক্সা সহ পরিবহন শ্রমিক ও পথচারীদের সাথে সার্ভিস বাংলাদেশ’র সচেতনতামূলক র‍্যালী,পথসভা পালন করা হয়।

এ উপলক্ষে মোংলা উপজেলা রবিবার(১৩ ই অক্টোবর) সকাল ১১.০০ টায় পৌরসভা চত্বরে সফিউল্লাহ সড়কে শাহাদত এর মোড় এবং সকাল ১১.৩০ মিনিটে মামারঘাট স্ট্যান্ডে লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়।

সার্ভিস বাংলাদেশ’র প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান মিলন এর সভাপতিত্বে
এ সভায় বক্তব্য রাখেন মোংলা পোর্ট পৌরসভার ৫নং ওর্য়াডের সাবেক কাউন্সিলর মো: এমরান হোসেন। তিনি বলেন, আমরা সড়ক আইনকানুন মেনে চলতে পারি৷ অতিরিক্ত গতি এবং ফিটনেস বিহীন গাড়ি এড়িয়ে চলতে পারি। এভাবেই আমরা চাইলে আমাদের শহরকে রাস্তাকে নিরাপদ করতে পারি, আমরা চাইলে আমাদের শহরকে দূর্ঘটনামুক্ত করে গড়ে তুলতে পারি।

এ অনুষ্ঠানে নিরাপদ সড়ক চাই (নিসচা),মোংলা উপজেলা শাখার সাবেক সভাপতি, নূর আলম শেখ বলেন,ঢাকা শহরের দিক আমরা নজর দিলে দেখতে পারি যে লাখ লাখ মোটরসাইকেল চালক ও যাত্রীরা উভয়রা হেলমেট ব্যবহার করে সে তুলনায় মোংলায় চালক থেকে যাত্রী সকলের হেলমেট ব্যবহারে অনিহা দেখা যায়।যার ফলে ঘটে দূর্ঘটনা হয় প্রানহানী।তাই তিনি সকল মোটর সাইকেল চালক ও যাত্রীদের এবিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানায়।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন শ্রমিক দল মোংলা পৌর সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, সার্ভিস বাংলাদেশ’র সমন্বয়ক খন্দকার তুরানুজ্জামান,আল আমিন,আব্দুর রউফ,আব্দুল জব্বার,সাইফুল ইসলাম, নিজাম উদ্দিন সবুজ, আকাশ ইসলাম,মাহমুদুল হক রমজান, মোঃমারুফ (বাবু),ডলার মোল্লা,বিজয় দত্ত,কামরুল ইসলাম,হাসান গাজী সহ পরিবহন শ্রমিক,সাংবাদিক সুশীল সমাজের প্রতিনিধিসহ সাধারণ পথচারীবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102