শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
মোংলায় শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার গাছের চারা বিতরণ আলহাজ্ব মোঃ জুলফিকার আলী সুন্দরবনকে বাচাতে,বাঘ রক্ষা করা একটি চ্যালেঞ্জ বাহিনীর প্রধানসহ ২৭ বনদস্যুর আত্মসমর্পণ ফাদে আটকা পরা বাঘিনী,০৬ মাস চিকিৎসা শেষে সুন্দরবনে অবমুক্ত করলেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম মোংলা নদীতে ২৪ ঘন্টা ফেরি চলাচলের উদ্বোধন বেনাপোল সীমান্তে বিজিবির কঠোর অবস্থানে বিএসএফের পুশইন প্রচেষ্টা ব্যর্থ বিদ্যুৎ,জ্বালানি প্রতিমন্ত্রী রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে করেন বিদ্যুৎ,জ্বালানি প্রতিমন্ত্রী রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে করেন বেনাপোল চেকপোস্ট দিয়ে  ভারতে পাচার হওয়া ২০ নারী-শিশুকে  ফেরত যশোরের শার্শায় পুলিশের অভিযানে ৭ পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার

শরণখোলায় অন্তসত্বা গৃহবধূর লাশ উদ্ধার!

প্রতিদিন ডেস্ক:
  • Update Time : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৮০৭ Time View

বাগেরহাটের শরণখোলায় কুলসুম আক্তার সাথী (১৯) নামের তিন মাসের অন্তসত্বা এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকাল ৭টার দিকে উপজেলার রায়েন্দা ইউনিয়নের দক্ষিণ রাজাপুর গ্রাম থেকে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহত কুলসুম ওই গ্রামের সাইকেল মেকানিক আরিফ ফরাজির স্ত্রী।

নিহতের ফুফাতো ভাই আব্দুর রহিম জানান, এক বছর আগে উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের পান্না ফরাজীর ছেলে আফিরে সঙ্গে বিয়ে হয় কুলসুমের। বিয়ের পর থেকেই শ্বাশুড়ি ও ননদের সঙ্গে তার বনিবনা হচ্ছিল না। ছয় মাস আগে স্বামী-শ্বাশুড়ি ও ননদ মিলে তাকে পিটিয়ে আহত করে। সেসময় তাকে শরণখোলা হাসপাতালে এবং পরবর্তীতে খুলনা মেডিক্যালে চিকিৎসা করানো হয়। এভাবে ভিন্নি সময় নির্যাতন চালানো তার ওপর।

তিনি জানান, শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে আরিফ ফোন করে কুলসুম গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে বলে জানায়। সঙ্গে সঙ্গে তারা ওই বাড়িতে গিয়ে কুলসুমের লাশ নিচে পড়ে থাকতে দেখেন। তার গলার দুই পাশে দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে গলা টিপে মেরে ঝুলিয়ে রাখা হয়েছে। কুলসুম আক্তার তিন মাসের অন্তসত্বা ছিলেন।

এব্যাপারে নিহতের স্বামী আরিফ ফরাজী বলেন, রাত (শরিবার) রাত ১১টার দিকে বাজার থেকে বাড়িতে ফিরে বাথ রুমে যাই। এর পর ঘরে ঢুকে কুলসুমকে ঘরে দক্ষিণ পাশের বারান্দায় চালের আড়ার সঙ্গে ঝুলতে দেখি। তাকে কোনো প্রকার নির্যাতন করা হয়নি।

শরণখোলা থানার পরিদর্শক (তদন্ত) সুব্রত কুমার জানান, সকালে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর লাশ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পেলে মৃত্যু সঠিক কারণ জানা যাবে। এঘটনায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102