বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বেনাপোল সীমান্তে বিজিবির কঠোর অবস্থানে বিএসএফের পুশইন প্রচেষ্টা ব্যর্থ বিদ্যুৎ,জ্বালানি প্রতিমন্ত্রী রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে করেন বিদ্যুৎ,জ্বালানি প্রতিমন্ত্রী রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে করেন বেনাপোল চেকপোস্ট দিয়ে  ভারতে পাচার হওয়া ২০ নারী-শিশুকে  ফেরত যশোরের শার্শায় পুলিশের অভিযানে ৭ পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার মোংলায় আবাসিক হোটেলে নারী এনজিও কর্মীর গোসলের ভিডিও ধারণ, আটক ২ প্রথম বার মোংলা পোর্ট পৌরসভা নিজস্ব ভবন পেতে চলেছে মোংলা থানার নবাগত ওসির বিরুদ্ধে বিএনপি এবং মহিলা দলের বিক্ষোভ মোংলার যুবদল নেতা মোঃরেজাউল কবির শুভর অর্থায়নে মাছমারা,নারিকেলতলা পুল মেরামত মোংলায় যমুনা ডিপোতে সাড়ে ১২ হাজার লিটার তেলের হিসাবে গরমিল,ডিপো ম্যানেজার বরখাস্ত

যশোরে ১৩ বছরের মেয়েকে ধ*র্ষ’ণের অভিযোগে বাবাকে আটক

বিশেষ প্রতিনিধি:-
  • Update Time : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ৩৬৫ Time View

যশোরে নিজের ১৩ বছরের মেয়েকে ধ*র্ষণের অভিযোগে এক পাষণ্ড বাবাকে আটক করেছে পুলিশ। এর আগে স্থানীয় জনতা উত্তম-মাধ্যম দিয়ে তাকে পুলিশের হাতে তুলে দেয়। বৃহস্পতিবার রাতে চাঞ্চড়া বাজার এলাকায় ভয়াবহ এ ঘটনাটি ঘটে।

শনিবার বিকেলে বিষয়টি জানাজানি হলে মেয়ের মা ও দুই ভাইসহ স্থানীয়রা অভিযুক্ত বাবাকে ধরে গণধোলাই দেন এবং তার মাথার চুল কেটে দেয়। পরে খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।

বর্তমানে ওই বাবা থানার হেফাজতে থেকে জেলহাজতে প্রেরণের প্রক্রিয়ায় রয়েছে। অন্যদিকে অসহায় শিশুটি যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

মেয়ের মা জানান, তার স্বামীর বাড়ি মনিরামপুরে হলেও তারা পরিবারসহ চাঁচড়া বাজার এলাকায় ভাড়া থাকেন। ঘটনার রাতে তিনি বাড়িতে ছিলেন না। রাতের নির্জনতায় সুযোগ পেয়ে নিজের মেয়েকেই ধ*র্ষণ করে ওই লম্পট বাবা।

পরদিন শিশুটি ঘটনাটি ফুফুকে জানালে তা পরিবারের অন্য সদস্যদের মধ্যেও ছড়িয়ে পড়ে। পরে আত্মীয়দের জিজ্ঞাসাবাদে বাবাটি নিজেই ধ*র্ষণের ঘটনার কথা স্বীকার করে।

খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করে এবং চুল কেটে দেয়। পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে তাকে আটক করে।

পুলিশ বলছে, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা মিলেছে। শিশুটিকে মেডিকেল পরীক্ষা ও সুরক্ষা নিশ্চিত করা হয়েছে। মামলার প্রক্রিয়াও চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102